আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র

গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পদকের জন্য মনোনয়ন দিয়েছিলেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। মার্কিন সরকারের কাছ থেকে এ সংক্রান্ত অনুরোধ পাওয়ার পর এ মনোনয়ন দিয়েছিলেন আবে।

রোববার জাপানি পত্রিকা আসাহির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে শুক্রবার ট্রাম্প দাবি করেছিলেন, উত্তর কোরিয়ার  সঙ্গে আলোচনা শুরু ও উত্তেজনা প্রশমণের জন্য আবে তাকে নোবেল শান্তি পদকের জন্য মনোনয়ন দিয়েছিলেন। জাপানি প্রধানন্ত্রী তাকে পাঁচ পৃষ্ঠার মনোনয়নপত্রের ‘সবচেয়ে সুন্দর কপি’ দিয়েছিলেন বলে হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে জানিয়েছেন ট্রাম্প।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক জাপানি সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আসাহি জানিয়েছে, গত বছরের জুনে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ট্রাম্প নোবেল শান্তি পদকের জন্য সমর্থন দিতে প্রধানমন্ত্রী আবের প্রতি অনুরোধ জানিয়েছিল মার্কিন সরকার।

জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন,ট্রাম্পের মন্তব্যের বিষয়টি মন্ত্রণালয় জানে। তবে দুই নেতার মধ্যকার বিষয়ে মন্তব্য করা থেকে মন্ত্রণালয় সংযত থাকবে।

নোবেল ফাউন্ডেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, মনোনয়নের যোগ্যতা রয়েছে এমন যে কাউকে নোবেল শান্তি পদকের জন্য যে কেউ মনোনয়ন দিতে পারবেন। ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী, কোনো মনোনয়ন বাতিল হলে পরবর্তী ৫০ বছরে সেই নাম প্রকাশ করা যাবে না।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত