আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

তুরস্কে হামলা করলে কফিনে ভরে ফেরত পাঠাব: এরদোয়ান

তুরস্কে হামলা করলে কফিনে ভরে ফেরত পাঠাব: এরদোয়ান

মুসলিমবিরোধী কোনো উদ্দেশ্য নিয়ে কেউ তুরস্কে গেলে তাদেরকে ‘কফিনে ভরে’ ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।

তুরস্কের সংবাদ মাধ্যম দ্য হারিয়েট ওয়েবসাইট জানায়, প্রথম বিশ্বযুদ্ধের প্রতি ইঙ্গিত করে এরদোয়ান বলেছেন কেউ তুর্কি, মুসলিম ও সব নির্যাতিতদের বিরুদ্ধে দাঁড়ালে তুরস্ক প্রয়োজনে আবারও ‘ইতিহাস লিখবে’।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলার প্রতিক্রিয়ায় এরদোয়ান প্রথম বিশ্বযুদ্ধের গ্যালিপলি অভিযানের উদ্ধৃতি দেন। ওই যুদ্ধে ব্রিটিশ ও ফরাসীরা তৎকালীন অটোমান সাম্রাজ্যের গ্যালিপলি প্রণালী দখলের চেষ্টায় প্রবল অভিযান চালিয়েও ব্যর্থ হয়। মিত্রবাহিনীতে ব্রিটিশ সৈন্যদলের আওতায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সৈন্যরাও ছিল।

গ্যালিপলিতে মিত্রবাহিনী ও অটোমান সাম্রাজ্য দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই সংঘর্ষের পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হওয়ার আগে তাদের স্বতন্ত্র অস্তিত্বের বিষয়ে সচেতন হয়ে ওঠে।

নিউজিল্যান্ড ও পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে এরদোয়ান বলেন, ‘আপনাদের দাদারা এসেছিলেন, এবং তাদের কেউ কেউ কফিনে করে ফেরত গেছে। দাদাদের মতোই আপনারা এলে, আপনাদেরকেও একইভাবে ফেরত পাঠানো হবে,’  বলেন তিনি।

তুরস্কে আগামী মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন এরদোয়ান। মিত্রবাহিনীকে পরাজিত করার ঘটনার স্মরণে গ্যালিপলির কাছেই আয়োজিত একটি সভায় সোমবার তিনি বলেন, ‘মুসলিমদের শত্রুরা দেখিয়েছে তারা আমাদের ঘৃণার চোখেই দেখে।’

‘ওরা ১৬,৫০০ কিলোমিটার দূরে নিউজিল্যান্ড থেকে বার্তা দিয়ে আমাদের পরীক্ষা করছে। এটা কোনও পৃথক হামলা নয়, এটা সংঘবদ্ধ,’ বলেন এরদোয়ান।

মসজিদে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টারান্ট হামলার আগে কেন দুই বার তুরস্ক ভ্রমণ করেছিল সে বিষয়ে তিনি তদন্ত শুরু করেছেন।

হামলাকারীর ইশতেহারে তুরস্ক ও এর মুসলিম জনগোষ্ঠীর উল্লেখ থাকায় এরদোয়ান এই হামলাকে তুরস্কের জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন।

গ্যালিপলির যুদ্ধে অংশ নেয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সৈন্যদের স্মরণে অস্ট্রেলিয়ান অ্যান্ড নিউজিল্যান্ড আর্মড কোর বা আনজাক দিবসে এই দুই দেশের মানুষ গ্যালিপলিতে যান। আর মাত্র মাস খানেক পর ২৫ এপ্রিল আসছে আনজাক দিবস।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত