আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চীনে ‘ট্রাম্প টয়লেট ব্রাশ’ কেনার হিড়িক

চীনে ‘ট্রাম্প টয়লেট ব্রাশ’ কেনার হিড়িক

ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে চীনের মানুষ বেইজিংকে সমর্থন দিচ্ছেন। আর এরই অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্পের’ নামে টয়লেট ব্রাশ দিয়ে তাদের বাথরুম পরিষ্কার করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন বৃহস্পতিবার জানায়, চীনের ক্রেতারা তাদের সরকারকে সমর্থন জানাতে মার্কিন প্রেসিডেন্টের মতো দেখতে টয়লেট ব্রাশ কিনছে দেদারসে।

চীনের এক ব্লগার কৌতূক করে বলেছেন, ‘ট্রাম্প খুব কাজে লাগতে পারে।’

খবরে বলা হয়, সেখানে বিভিন্ন দিজাইনের টয়লেট ব্রাশ পাওয়া যাচ্ছে। এগুলোর দাম প্রায় ২০ ইউয়েন (দুই পাউন্ড)।

চীনের কেনাকাটার ওয়েবসাইট টাওবাওতে এগুলো এখন ভীষণ জনপ্রিয়।

এ রকম একটি টয়লেট ব্রাশ বানানো হয়েছে নিল স্যুট লাল টাই পরিহিত ট্রাম্পের আদলে- মাথায় প্রচুর পরিমাণে কমলা চুলও আছে।

টাওবাওতে এখন এ রকম ব্রাশগুলোই ট্রেন্ডিং আইটেম বা সবচেয়ে বেশি আলোচিত পণ্য।

এক দোকানদার জানান, এই ব্রাশের ‘৩৬০ ডিগ্রি’ পরিষ্কার করা ক্ষমতা রয়েছে এবং এটা সব কোণায় কোণায় গিয়ে কমোড পরিষ্কার করতে পারে।

টাওবাওতে আরেকজন ক্রেতা এই ব্রাশগুলোর সঙ্গে ট্রাম্পের ছবি ছাপানো টয়লেট পেপার ফ্রি দিচ্ছেন বলে জানায় ডেইলি মেইল।

বেইজিং ওয়াশিংটনের বিরুদ্ধে ‘জনতার যুদ্ধ’ ঘোষণার পরপরই এই পণ্যগুলোর বিক্রি দারুণভাবে বেড়ে গেছে। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চীনের মানুষকে একসঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সরকার।

তবে ট্রাম্প ব্রাশ বিক্রি করা প্রথম দেশ চীন নয়। ‘কমান্ডার ইন ক্র্যাপ’ নামে এ ধরনের ব্রাশ এর আগে নিউজিল্যান্ডে প্রথম দেখা গিয়েছিল গত নভেম্বরে।

ট্রাম্পের প্রশাসন চীন থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের ওপর নতুন করে ব্যাপক হারে শুল্ক আরোপ করায় সম্প্রতি দু’দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের জবাবে চীনও মার্কিন পণ্য আমদানিতে পাল্টা শুল্ক বসিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত