আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ঢাকার ফুটপাত দখল ও বিক্রি বন্ধে পদক্ষেপের অগ্রগতির নির্দেশ

ঢাকার ফুটপাত দখল ও বিক্রি বন্ধে পদক্ষেপের অগ্রগতির নির্দেশ

ঢাকার ফুটপাত দখল ও বিক্রির সঙ্গে জড়িতদের তালিকা এবং ফুটপাত দখল বন্ধে ব্যবস্থা নিতে আদালতের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে নেওয়া পদক্ষেপের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

ঢাকার ফুটপাত দখল ও বিক্রি করে জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০২২ সালের নভেম্বরে একটি রিট করে।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ১১ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে ঢাকার ফুটপাত দখল ও বিক্রির সঙ্গে জড়িতদের তালিকা ৬০ দিনের মধ্যে দাখিল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশ দেওয়া হয়। আর কেউ যাতে ফুটপাত দখল করতে না পারে, সে বিষয়ে তদারকি দল (মনিটরিং টিম) গঠন করতেও নির্দেশ দেওয়া হয়।

আদেশ বাস্তবায়ন না হওয়ায় বিষয়টি আদালতে তুলে ধরে শুনানি করেন রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ।

পরে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ‘ফুটপাত হচ্ছে জনগণের চলাচলের জন্য, তা দখল ও বিক্রি করে কিছু প্রভাবশালী ব্যক্তি ও কর্মকর্তা অর্থ উপার্জন করছেন। এই কার্যক্রম বন্ধে আদালত নির্দেশনা দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এমনকি নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপের অগ্রগতিও জানানো হয়নি। যে কারণে বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে আদালত ওই আদেশ দেন। আগামী সোমবার এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত