আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রেলের ভাড়া না বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান

রেলের ভাড়া না বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান

রেলের ভাড়া না বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর)।


মঙ্গলবার এক বিবৃতিতে নাগরিক সংগঠনটির সভাপতি হাজি মো. শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এই আহ্বান জানান।


বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে আগামী ৪ মে ট্রেনের ভাড়ার ওপর থেকে রেয়াত (ছাড়) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ওইদিন থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ট্রেনযাত্রীদের জনপ্রতি ভাড়া দূরত্বভেদে ২০ থেকে ৩০ শতাংশ বেড়ে যাবে। রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মোটেও গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ্য করা হয়। 

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির নেতারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। অতি সম্প্রতি দেশজুড়ে অসহনীয় তাপদাহের কারণে শ্রমজীবী ও নিম্নমধ্যবিত্ত মানুষের উপার্জন কমে গেছে। একই সঙ্গে ফসলহানি ও উৎপাদন হ্রাসের কারণে নিকট ভবিষ্যতে কৃষিপণ্যের মূল্য আরো বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় রেলের মতো গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী।


রেলকে রাষ্ট্রীয় সেবা সংস্থা উল্লেখ করে বিবৃতিদাতারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার এ ধরনের সংস্থায় ভর্তুকি দিয়ে থাকে। বাংলাদেশেও দেয়া হচ্ছে এবং প্রয়োজনে সরকার ভর্তুকির মাত্রা আরও বাড়াতে পারে। তাই বলে ভাড়া বাড়িয়ে জনভোগান্তি সৃষ্টি মোটেও যুক্তিযুক্ত নয় বলে জাতীয় কমিটির নেতারা মন্তব্য করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত