আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ভোট নিয়ে মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান যা বললেন

ভোট নিয়ে মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান যা বললেন

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান বলেছেন, ভোটের দিন ব্যালট পেপারে অন্যায়ভাবে হাত দিলে সেই হাত কিন্তু ভেঙ্গে দেওয়া হবে

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান বলেছেন, কোন মায়ের সন্তান ভোটের দিন ব্যালট পেপারে অন্যায়ভাবে হাত দিলে সেই হাত কিন্তু ভেঙ্গে দেওয়া হবে।


সোমবার (২৯ এপ্রিল) বিকালে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি তার বক্তব্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, ‘প্রয়োজনে বদলি হবো কিন্তু নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ভোটের দিন পুরো মাদারীপুর নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সুষ্ঠু ভোট প্রদানে কেউ বাধা প্রদান করলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ। সুষ্ঠু ভোট প্রদানের ক্ষেত্রে যা যা করা দরকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সব ব্যবস্থা গ্রহণ করবে।’

তিনি আরো বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেমন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পেরেছি তেমনিভাবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করবো, ইনশাআল্লাহ। আজ থেকে কেউ যদি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের বিলবোর্ডগুলো নিজ উদ্যোগে সরিয়ে নিবেন। না হলে আমরা আইনগত ব্যবস্থা নিবো। আমরা এখন কাউকে চিনি না। আমাদের কাছে সবাই সমান।’


মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম (বার) পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলীসহ আরো অনেকেই।

এছাড়া প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধি ছাড়াও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত আজমেরী হক, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আলাউল হাসান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, সহকারি কমিশনার (ভুমি) মো. সাইদুজ্জামান হিমু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) রব্বানী হোসেন, সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত