আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বৃষ্টি হওয়ার সম্ভাব্য দিন জানালো আবহাওয়া অফিস

বৃষ্টি হওয়ার সম্ভাব্য দিন জানালো আবহাওয়া অফিস

টানা এক মাস ধরে চলা তাপপ্রবাহ থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনা জানাচ্ছে দেশবাসী

তীব্র তাপদাহে পুড়ছে দেশ। টানা এক মাস ধরে চলা তাপপ্রবাহ থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনা জানাচ্ছে দেশবাসী। এমন পরিস্থিতিতে দেশজুড়ে ঠিক কবে বৃষ্টি হতে পারে, তার সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরে সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, আগামী ৪ থেকে ৫ মে দেশজুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।


আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর বলছে, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র অতি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া ঢাকা বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের বাকি এলাকাগুলো দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আজও চলবে। এর মধ্যেই আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এ ধরনের বৃষ্টি দেশজুড়ে চলমান তাপপ্রবাহ কমাবে না।


অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, চলমান তাপপ্রবাহ আরও অন্তত দুদিন অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে। তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এমনকি তাপমাত্রা এই স্তরও অতিক্রম করতে পারে।

তিনি আরও বলেন, দেশজুড়ে বৃষ্টিপাতের কারণে আগামী ২ থেকে ৭ মের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে। এর আগে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।

গতকাল যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলায় তাপপ্রবাহ খুবই তীব্র ছিল এবং ঢাকা বিভাগ এবং খুলনা ও রাজশাহী বিভাগের বাকি অংশে তাপপ্রবাহ ছিল।

এ মৌসুমে চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এছাড়া গতকাল ঢাকায় তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা চলতি মৌসুমে সর্বোচ্চ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত