আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ভানুয়াতুর লোকেরা নোনা পানি খেয়ে বেঁচে আছে

ভানুয়াতুর লোকেরা নোনা পানি খেয়ে বেঁচে আছে

সাইক্লোনের পর দুদিন

ভানুয়াতুতে সাইক্লোনে ধ্বংস হওয়া দ্বীপ
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ-রাষ্ট্র
ভানুয়াতুতে সাইক্লোনের পর গত দুদিন ধরে
সেখানকার মানুষজন শুধু সমুদ্রের নোনা পানি
খেয়ে জীবন ধারণ করছে বলে বিবিসি জানতে
পেরেছে।
গত সপ্তাহের সাইক্লোনে এই দেশটি পুরোপুরিভাবে
লন্ডভন্ড হয়ে গেছে।
এই রাজ্যের ৬০টি দ্বীপের মানুষজনের সাথে
এখনো কোন যোগযোগ নেই।



ত্রাণ সংস্থাগুলো সাইক্লোনে বিপর্যস্ত ভানুয়াতুর
দ্বীপগুলোতে পৌছানোর চেষ্টা করছে গত কদিন
ধরেই। কিন্তু বন্যায় ডুবে যাওয়া দ্বীপগুলোতে
বিমান নিয়ে অবতরণ করা যাচ্ছে না।
বিধ্বস্ত ঘরবাড়ি আবার গড়ে তোলার চেষ্টায়
বাসিন্দারা
এই সাইক্লোনে মারা গেছে মাত্র ১১ জন, কিন্তু
প্রাণহানির তুলনায় মানুষের ঘরবাড়ী আর
সম্পত্তির ক্ষতি হয়েছে বহুগুণ বেশি।
একজন পাইলট সেখানে সাইক্লোনের ধ্বংসযজ্ঞের
যে বর্ণনা দিয়েছেন তা ভয়াবহ।
তিনি বলছেন, সবুজ দ্বীপগুলো যেন দাবানলে পুড়ে
গেছে। কোথাও সবুজের চিহ্ন মাত্র নেই।
তান্না দ্বীপে ছিল প্রায় তিরিশ হাজার মানুষের
বাস। সাইক্লোনে দ্বীপটির প্রায় সব বাড়ীঘর
ধ্বংস হয়ে গেছে, সেই সঙ্গে নষ্ট হয়েছে ক্ষেতের
ফসল।


ভানুয়াতুতে আঘাত হানা সাইক্লোনটি ছিল
প্রচন্ড শক্তিশালী
ত্রাণকর্মীরা বলছেন, সেখানে খাবার পানির
সংকটটাই সবচেয়ে বেশি তীব্র, এর পাশাপাশি
দরকার খাবার এবং আশ্রয়।
সুপেয় পানির অভাবে মানুষ লবণাক্ত পানি পান
করতে শুরু করেছে।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এতে করে লোকজনের
আরও বেশি পানিশুন্যতায় আক্রান্ত হওয়ার আশংকা
আছে।
ভানুয়াতুর প্রধানমন্ত্রী জো নাটুমান বিবিসিকে
জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পুরো চিত্র পেতে আরও
অনেক সময় লাগবে।
অস্ট্রেলিয়া আজ জানিয়েছে, তারা দূর্গতদের জন্য
আজ ত্রাণবাহী তিনটি সামরিক বিমান
পাঠিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত