আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

তুরস্ক-সিরিয়া সীমান্তে গাড়িবোমা হামলায় নিহত ১৩

তুরস্ক-সিরিয়া সীমান্তে গাড়িবোমা হামলায় নিহত ১৩

তুরস্ক-সিরিয়া সীমান্তে শনিবার একটি গাড়িবোমা হামলার ঘটনায় অন্তত ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, শনিবারের গাড়িবোমা হামলায় কুর্দি অধ্যুষিত সিরিয়ার তেলআবিয়াদ শহরে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। খবর রয়টার্সের।

তেলআবিয়াদ শহর আগে কুর্দিদের নিয়ন্ত্রণ থাকলেও সম্প্রতি তুরস্কের সামরিক অভিযানে সেখান থেকে তারা বেশিরভাগই পালিয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ বেসামরকি নাগরিক নিহত এবং ২০ জনের মতো আহত হয়েছেন।

এ হামলার নিন্দা জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছেন, আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এটি সম্পূর্ণ ‘অমানবিক হামলা’।

এ হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটসকে (ওয়াইপিজি) দায়ী।

তবে এ হামলার দায়ভার এখনও কেউ স্বীকার করেননি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গাড়িবোমা হামলায় নিহত-আহতরা তুরস্কপন্থী যোদ্ধা ও বেসামরিক নাগরিক।

এর আগে গত ৭ অক্টোবর সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে নিজেদের সেনাবাহিনী প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তার ঠিক দুদিন পরই ৯ অক্টোবর সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সেনা অভিযান চালায় তুরস্ক।

শেয়ার করুন

পাঠকের মতামত