আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্য ঝুঁকিতে আফ্রিকার ৫ কোটি মানুষ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্য ঝুঁকিতে আফ্রিকার ৫ কোটি মানুষ


জলবায়ু পরিবর্তনের প্রভাব, দারিদ্র ও সশস্ত্র সহিংসতার কারণে আফ্রিকার ১৮টি দেশের ৫ কোটি ২০ লাখেরও বেশি মানুষ খাদ্য ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানায়, এই দেশগুলোতে ৭০ কোটি ডলার ক্ষতিও হয়েছে।

সুনির্দিষ্ট সময় পর পর প্রাকৃতিক ধারাবাহিকতায় বদলে যায় জলবায়ু। মানুষ সৃষ্ট কারণেই এই স্বাভাবিক বদলের ধারাবাহিকতা ক্ষুণ্ন হয়েছে,বিশ্ব বহুদিন থেকে এক আকস্মিক পরিবর্তনের মুখোমুখি। বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন, শিল্পবিপ্লব পরবর্তী যুগে উন্নত দেশগুলোর মাত্রাতিরিক্তি জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৈশ্বিক উষ্ণতার মাত্রাকে ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে। উষ্ণায়নের কারণে গলছে হিমবাহের বরফ,উত্তপ্ত হচ্ছে সমুদ্র, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ,ব্যাহত হচ্ছে স্বাভাবিক ঋতুচক্র। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি,স্থানচ্যুত হচ্ছে মানু্ষ। অভিবাসী কিংবা শরণার্থীতে রূপান্তরিত হচ্ছে তারা।

অক্সফাম জানায়, এই তালিকায় জিম্বাবুয়ে, জাম্বিয়া, অ্যাঙ্গোলা, মালাউই, মোজাম্বিক, মাদাগাস্কার ও নামিবিয়া রয়েছে। অক্সফামের সহযোগী সংগঠন পিএসিজেএ এর প্রধান নির্বাহী মিথিকা মুয়েন্দা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকারা এই চ্যালেঞ্জ মোকাবিলায় যেকোনও কিছু প্রস্তুত। পরিস্থিতি সামাল দিতে সরকার অনেক সময় ব্যর্থ হয়। বেসরকারি সংস্থাগুলোও তাদের নিয়ে কাজ করে যাচ্ছে।

প্রতিবেদনে জিম্বাবুয়ের ব্যাপারে বলা হয়, ১৯৮১ সালের পর থেকে সেখানে সর্বনিম্ন বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। এতে করে ৫৫ লাখ মানুষ চরম খাদ্য ঝুঁকিতে পড়েছে।  জাম্বিয়াতে এই সংখ্যা ২৩ লাখ। এছাড়া আফ্রিকার কেনিয়া, ইথিওপিয়া, সোমালিয়াতেও দুর্ভিক্ষ রয়েছে।

প্রতিবদেন বলা হয়, ভারত সাগরের রেকর্ড তাপমাত্রায় কেনিয়া ও দক্ষিণ সুদানে ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে সেখানে আকস্মিক বন্যা দেখা যচ্ছে। বিশেষ করে নদী অঞ্চলগুলোতে। দক্ষিণ সুদানের বন্যারা কারণে ৯ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত