আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ওবামা-রাউল হাত মেলালেন

ওবামা-রাউল হাত মেলালেন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার
প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো পরস্পরের সঙ্গেকরমর্দন করেছেন।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানোহয়, মধ্য আমেরিকার দেশ পানামায় গতকালশুক্রবার উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোরশীর্ষ সম্মেলনে (এসওএ-সামিট অব দ্য আমেরিকাস)মুখোমুখি হন এই দুই নেতা।পানামা সিটিতে গতকাল আমেরিকা মহাদেশেরসপ্তম এই শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে ৩০টিদেশের প্রেসিডেন্টরা যোগ দিয়েছেন। তাঁদেরমধ্যে আছেন ওবামা ও রাউল।স্নায়ুযুদ্ধকালীন দীর্ঘ বৈরিতার ইতি টেনেযুক্তরাষ্ট্র ও কিউবা গত জানুয়ারি থেকে কূটনৈতিকসম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে। এইপ্রক্রিয়াকে এগিয়ে নিতে ওবামা ও রাউল যেআন্তরিক, এসওএ সম্মেলনে তাঁদের করমর্দন সেইইঙ্গিত করে। এসওএ সম্মেলনে এবারই প্রথম অংশনিয়েছে কমিউনিস্ট দেশ কিউবা।সম্মেলন শুরু হওয়ার আগে একটি ছবিতে দেখা যায়,ওবামা ও রাউল উভয়ই টাই, সাদা শার্ট এবং কালোরঙের স্যুট পরা। তাঁরা পরস্পরের সঙ্গে হাতমিলিয়েছেন।হোয়াইট হাউসের পক্ষ থেকে দুই নেতার করমর্দনেরতথ্যের সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে, ওবামা ওরাউলের মধ্যে অনানুষ্ঠানিকভাবে সংক্ষিপ্তকথাবার্তা হয়েছে।আজ শনিবার দুই নেতার মধ্যে আবার সাক্ষাৎ হবে।সম্মেলনের এক ফাঁকে তাঁদের মধ্যে বৈঠক হতেপারে।২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্টও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলারশেষকৃত্য অনুষ্ঠানে ওবামা ও রাউলের মধ্যে স্বল্পসময়ের জন্য দেখা হয়েছিল। পানামায় তাঁদেরসাক্ষাৎ আরও বেশিক্ষণ স্থায়ী ও বেশিতাৎপর্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।গতকাল রাতে হোয়াইট হাউসের মুখপাত্র বেন রোডসবলেন, ‘আমরা নিশ্চিতভাবে প্রত্যাশা করতে পারি,সম্মেলনের দ্বিতীয় দিন কাল (আজ শনিবার) তাঁদেরএকে অপরের সঙ্গে দেখা হওয়ার সুযোগ রয়েছে।আমরা তাঁদের মধ্যে একটি আলোচনারও প্রত্যাশাকরি।’গত বুধবার এই সম্মেলনে যোগদানের উদ্দেশেওয়াশিংটন ছাড়ার আগে রাউলের সঙ্গে টেলিফোনেকথা বলেছেন প্রেসিডেন্ট ওবামা।কিউবা-যুক্তরাষ্ট্র সর্বশেষ উচ্চপর্যায়ের বৈঠকহয়েছিল ১৯৫৯ সালে। কিউবার বিপ্লবী নেতাফিদেল কাস্ত্রো এবং তখনকার মার্কিন ভাইসপ্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ওই আলোচনায় অংশনেন। এর দুই বছর পরই দুটি দেশের কূটনৈতিকসম্পর্ক ছিন্ন হয়। কয়েক দশক পর গত বছর বারাকওবামা ও রাউল কাস্ত্রোর ঘোষণার মধ্য দিয়ে দুইদেশের সম্পর্কের ‘নতুন অধ্যায়’ শুরু করার প্রক্রিয়াশুরু হয়। ওবামা তখন বলেন, কিউবার সঙ্গে সম্পর্কছিন্ন রাখার নীতি অকার্যকর প্রমাণিত হয়েছে

শেয়ার করুন

পাঠকের মতামত