আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ব্রিটেনের রানি ২য় এলিজাবেথ করোনা ভাইরাসে আক্রান্ত

ব্রিটেনের রানি ২য় এলিজাবেথ করোনা ভাইরাসে আক্রান্ত

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। ব্রিটেনের রাজপরিবার এমনকি পুরো দেশের জন্যই এটা খুব আতঙ্কের খবর। ইউসিআর ওয়ার্ল্ড নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রানির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

এর আগে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসও করোনায় আক্রান্ত হয়েছেন বলে রাজপরিবারের তরফ থেকে নিশ্চিত হওয়া গেছে। গত কয়েক সপ্তাহ ধরেই বেশ কিছু রাজকীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রিন্স অব ওয়েলস। এসব অনুষ্ঠান থেকে কোনভাবে তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাজকীয় দায়িত্বের অংশ হিসেবেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয় প্রিন্স চার্লসকে। রাজপরিবার এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রিন্স চার্লস স্ত্রী ডাচেস অব কর্নওয়ালকে নিয়ে স্কটল্যান্ডে আইসোলেশনে আছেন। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানানো হয়েছে।

অপরদিকে, দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া যুক্তরাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হুইটির শরীরেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। তার করোনায় আক্রান্তের বিষয়টি এখনও নিশ্চিত না হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি নিজেই সাতদিনের সেলফ আইসোলেশনে রয়েছেন।

দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের করোনাভাইরাসে আক্রান্তের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আরও বেশি উদ্বেগ আর উৎকণ্ঠার জন্ম দিয়েছে। এদিকে, প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনায় আক্রান্তের খবর প্রকাশের পর থেকেই রানি দ্বিতীয় এলিজাবেথের করোনায় আক্রান্তের সম্ভাবনা নিয়ে আগেই গুঞ্জন উঠেছিল। কারণ প্রতি সপ্তাহেই রানির সঙ্গে সাপ্তাহিক বৈঠক করেন প্রধানমন্ত্রী জনসন।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে যে, গত ১১ মার্চ প্রধানমন্ত্রী জনসনের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছিলেন রানি। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, করোনায় আক্রান্ত হলেও রানির স্বাস্থ্য ভালো ও স্থিতিশীল রয়েছে। তার শরীরে করোনার লক্ষণ তেমন গুরুতর নয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত