আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

জেরুজালেমে খ্রিস্টান, ইহুদি, মুসলমানদের মিলিত প্রার্থনা

জেরুজালেমে খ্রিস্টান, ইহুদি, মুসলমানদের মিলিত প্রার্থনা

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের হাত থেকে সমগ্র মানবজাতিকে রক্ষায় একসঙ্গে প্রার্থনায় বসেছিলেন ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের নেতারা।

সেমেটিক এ তিন ধর্মাবলম্বীদের কাছেই পবিত্র শহর হিসেবে বিবেচিত জেরুজালেমে বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে এ মিলিত প্রার্থনা হয় বলে জানিয়েছে ভ্যাটিকান নিউজ।

জেরুজালেমের সিটি হলে হওয়া এ যৌথ প্রার্থনায় তিন ধর্মের নেতারা ছাড়াও দ্রুজ ও বাহাইদের প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন।

করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ও উদ্বেগের মধ্যে শহরটির মেয়র এ মিলিত প্রার্থনার উদ্যোগ নেন।

মহামারি ঠেকাতে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমরা একসঙ্গে প্রার্থনা করবো। আমাদের ধর্মবিশ্বাসের উৎস এক, এ কারণে এ ধরনের প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ। একই উৎসকে ধন্যবাদ জানিয়েই নিজেদের বিশ্বাস ও আস্থা নিয়ে আমরা ঈশ্বর ও সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করবো, প্রার্থনার আগে ভ্যাটিকান রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিন ধর্মের আত্মিক বন্ধনের গুরুত্ব তুলে ধরে বলেছিলেন ফ্রান্সিসকান কাস্টোডিয়ান অব দ্য হোলি ল্যান্ড ফাদার ফ্রান্সেসকো প্যাটন।

এর আগে গত ২১ মার্চ চার্চ অব দ্য হোলি সেপুলক্রের নেতারা (লাতিন, গ্রিক অর্থোডক্স ও আর্মেনিয়ান) এক যৌথ বিবৃতিতে করোনাভাইরাস মোকাবেলায় একসঙ্গে প্রার্থনার আহ্বান জানিয়েছিলেন।
তারা বলেছিলেন, বিপজ্জনক এ পরিস্থিতিতে ইব্রাহিমের সন্তানরা একসঙ্গে প্রার্থনা করে সর্বশক্তিমানের কাছে ক্ষমা ও সুরক্ষা চাইতে পারে।


এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত