আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

রাশিয়ার কারাগারে দাঙ্গার পর আগুন

রাশিয়ার কারাগারে দাঙ্গার পর আগুন

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে কয়েদি ও প্রহরীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে ক্ষুব্ধ হয়ে কয়েদিরা ওই কারাগারটিতে আগুন লাগিয়ে দেয়।

শনিবার (১১ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে এই দাঙ্গায় হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাইবেরিয়ার আঙ্গারস্কের পেনাল কলোনিতে প্রহরীদের বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ তুলে দাঙ্গায় জড়িয়ে পড়েন কয়েদিরা। পরে ওই কারাগারটিতে আগুনও দেওয়া হয়।

রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানায়, একটি প্রহরীর ওপর হামলা চালানোর পর দাঙ্গার সূত্রপাত হয়। এদিকে দাঙ্গার ঘটনায় তদন্ত চালানো হচ্ছে বলে রাশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করছে, কারাগারে কয়েদিদের ওপর নির্যাতন চালানোর কারণে এই দাঙ্গার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই কারাগারে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এএফপি'র প্রতিবেদনে বলা হয়েছে।

রাশিয়ার সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, কারাগারটির সাথে একটি কাঠের ফ্যাক্টরিতেও আগুন দেয়া হয়েছে।

আঙ্গারস্কের পেনাল কলোনি কারাগারটি রাশিয়ার রাজধানী মস্কো থেকে আড়াই হাজার কিলোমিটার দূরে। সেখানে প্রায় এক হাজার ২০০ কয়েদি রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত