আপডেট :

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

করোনার উৎস নিয়ে আমেরিকার সঙ্গে দ্বন্দ্ব, বিতর্কিত সিদ্ধান্ত নিল চীন

করোনার উৎস নিয়ে আমেরিকার সঙ্গে দ্বন্দ্ব, বিতর্কিত সিদ্ধান্ত নিল চীন

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে ওপরে, বিপর্যস্ত অবস্থায় আমেরিকা। আক্রান্ত ৫ লাখ ৫০ ১৪৫ জন। মারা গেছেন ২১ হাজার ৬৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৬৬ জন।
করোনাভাইরাসসে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। ইতোমধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে এই ভাইরাস।

এতে এখন পর্যন্ত (সোমবার সকাল সাড়ে ৮টা) আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৫৫ মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ২৪৭ জনের।

ভাইরাসটি সর্ব প্রথম শনাক্ত হয় গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে। এখান থেকেই প্রাণঘাতী এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বলে অনেকের ধারণা।

ভাইরাসটি চীন থেকে ছড়িয়ে পড়ার মার্কন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘চায়না ভাইরাস’ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, উহানের গবেষণাগার থেকে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

তবে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে চীন। বরং তারা এটিকে আমেরিকার কারসাজি বলে মনে করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, আমেরিকার সেনাবাহিনী উহানে এই ভাইরাস ছড়িয়েছে।

করোনাভাইরাসের উৎস নিয়ে আমেরিকার সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই এ বিষয়ে বিতর্কিত সিদ্ধান্ত নিল চীন সরকার। ভাইরাসটি উৎস নিয়ে গবেষণাপত্র প্রকাশের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করল দেশটির সরকার।

চীনের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করে নোটিশ জারি করা হয়, যা দেশটির দুটি বিশ্ববিদ্যালয় নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশ করে। যদিও পরে সেটি ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে।

প্রকাশিত ওই নোটিশে বলা হয়েছে, করোনাভাইরাসের উৎস নিয়ে যেকোনও অ্যাকাডেমিক গবেষণাপত্র চীন সরকারের অনুমতি ব্যতীত প্রকাশ করা যাবে না। গবেষণাপত্রটি অবশ্যই চীন সরকার কর্তৃক ব্যাপকভাবে যাচাই-বাছাই করা হবে।

চীনের এক গবেষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, চীন সরকারের এই পদক্ষেপ ভাইরাসটির বৈজ্ঞানিক গবেষণায় ব্যাপক বাধার সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, “ভাইরাসটি মূল উৎস খুঁজে বের করার উদ্যোগকে নিয়ন্ত্রণ করতে এটি চীন সরকারের একটি সমন্বিত পদক্ষেপ। তারা এই রোগটি নিয়ে কোনও বস্তুনিষ্ঠ গবেষণা ও অনুসন্ধান সহ্য করবে বলে আমি মনে করি না।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত