আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

কানাডায় পুলিশের পোশাক পরা বন্দুকধারীর গুলিতে ১৬ জন নিহত

কানাডায় পুলিশের পোশাক পরা বন্দুকধারীর গুলিতে ১৬ জন নিহত

পুলিশের পোশাক পরা এক বন্দুকধারীর গুলিতে কানাডার নোভা স্কটিয়া প্রদেশে এক নারী পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। কানাডিয়ান পুলিশ জানায়, গাড়ি ধাওয়ার পর দুর্বৃত্তকে হত্যার মধ্য দিয়ে শেষ হয় ১২ ঘণ্টার রোমহর্ষক অভিযান।

শনিবার গোলাগুলি শুরু হওয়ার পর পোর্তাপিকের বাসিন্দাদের ঘরেই থাকতে বলা হয়। পুলিশের গাড়ির মতো দেখতে গাড়িও চালাচ্ছিল অভিযুক্ত ৫১ বছর বয়সী গ্যাব্রিয়েল ওর্টম্যান।

ওই বন্দুকধারী নোভা স্কটিয়াজুড়ে আতঙ্ক ছড়িয়েছিল। রোববার পুলিশ জানায়, কর্তৃপক্ষ এখনো চূড়ান্ত করতে পারেনি নিহতের সংখ্যা। এটা আরো বাড়তে পারে আশঙ্কা পুলিশের।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে ‘ভয়াবহ পরিস্থিতি’ বলেছেন এবং নোভা স্কটিয়ার প্রধান স্টিফেন ম্যাকনেল বলেছেন, ‘আমাদের প্রদেশের ইতিহাসে অন্যতম কাণ্ডজ্ঞাণহীন সহিংসতা এটা।’

প্রতিবেশী যুক্তরাষ্ট্রের চেয়েও কানাডায় অস্ত্র আইন অনেক বেশি কঠোর। তাতে দেশটিতে গোলাগুলিতে নিহতের ঘটনা খুবই কম। এর আগে ২০১৯ সালে দুই তরুণ নর্দার্ন ব্রিটিশ কলাম্বিয়ায় তিনজনকে হত্যা করে। আর ১৯৮৯ সালে কুইবেকের একটি কলেজে এক বন্দুকধারী ক্লাসরুম থেকে সব পুরুষকে বের করে দিয়ে নির্বিচারে ১৪ জন নারীকে হত্যা করে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত