আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

প্রথমবারের মতো একই মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ

প্রথমবারের মতো একই মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ

চলতি বছর পৃথিবীবাসী নতুন নতুন অনেক বিষয়ের সঙ্গে পরিচিত হচ্ছে। মহামারি, ঘূর্ণিঝড়, পঙ্গপালের আক্রমণ তো আছেই। এসবের পাশাপাশি মহাকাশেও ঘটতে চলেছে বিরল ঘটনা।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বিরল একটি মহাজাগতিক ঘটনা দেখা যাবে আগামী মাসে। প্রথমবারের মতো পৃথিবীবাসী একই মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ দেখতে পাবেন। আগামী ৫ জুন চন্দ্রগ্রহণ এবং ২১ জুন সূর্যগ্রহণ দেখা যাবে। ইন্ডিয়ান টাইমসের খবরে বলা হয়েছে, একই মাসে এমন দুটি ঘটনা এর আগে দেখা যায়নি।

পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। ফলে পৃথিবীর কোনো অঞ্চলে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এ ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। আবার চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো অঞ্চলে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এ ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা অনুসারে, চন্দ্রগ্রহণের চেয়ে সূর্যগ্রহণ বেশিবার হয়। প্রতি সাতটি গ্রহণের মধ্যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের অনুপাত ৫:২ বা ৪:৩।

বিজ্ঞানীদের মতে, আগামী ৫ জুনের চন্দ্রগ্রহণটি হতে যাচ্ছে উপচ্ছায়া গ্রহণ। অর্থাৎ, এদিন পৃথিবীর হাল্কা ছায়া পড়বে চাঁদের ওপর। রাত ১১টা ১৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। দেখা যাবে ১২টা ৫৪ মিনিটে। গ্রহণ থাকবে ৩ ঘণ্টা ১৮ মিনিট অর্থাৎ রাত ২টা ৩৪ মিনিট পর্যন্ত। বাংলাদেশ থেকেও এই গ্রহণ দেখা যাবে। চলতি বছর আরো দুটি চন্দ্রগ্রহণ ঘটবে জুলাই এবং নভেম্বর মাসে।

অন্যদিকে, ২১ জুনের সূর্যগ্রহণ হবে পূর্ণগ্রাস। শুরু হবে সকাল ৯টা ১৫ মিনিট থেকে। দেখা যাবে ১০টা ১৭ মিনিট থেকে দুপুর ২টা ২ মিনিট পর্যন্ত। গ্রহণ শেষ হবে দুপুর ৩টা ৪ মিনিটে।

শেয়ার করুন

পাঠকের মতামত