আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

লিবিয়ায় রাশিয়ার যুদ্ধবিমান মোতায়েন, উদ্বেগ যুক্তরাজ্যের

লিবিয়ায় রাশিয়ার যুদ্ধবিমান মোতায়েন, উদ্বেগ যুক্তরাজ্যের



সম্প্রতি সিরিয়া থেকে রাশিয়ার যুদ্ধবিমান লিবিয়ায় মোতায়েন করায় শনিবার উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে সিরিয়া থেকে লিবিয়ায় রাশিয়ান যুদ্ধবিমান মোতায়েন এবং লিবিয়ার জেনারেল হাফতার বাহিনীকে সমর্থনে রাশিয়া জড়িত এমন প্রমাণ বৃদ্ধি পাওয়ায় আমরা উদ্বিগ্ন।

এতে আরও বলা হয়েছে, এমন বহির্দেশর হস্তক্ষেপ সংঘাতকে আরও বাড়িয়ে তোলে ও জাতিসংঘের নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়াকে ক্ষুন্ন করে।

লিবিয়ার সব দলকে জাতিসংঘের নেতৃত্বে যুদ্ধবিরতির মাধ্যমে রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে আলোচনায় বসতে জরুরি আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।

এর আগে লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাঘা বলেন, গত সপ্তাহে অন্তত ছয়টি মিগ-২৯ ও দুটি সুখোই-২৪ যুদ্ধবিমান সিরিয়ার খেমিম বিমান ঘাঁটি (বর্তমানে রাশিয়া নিয়ন্ত্রিত) থেকে পূর্ব লিবিয়ায় খলিফা হাফতারের নিয়ন্ত্রিত এলাকায় অবতরণ করেছে।

তবে শুরু থেকে এমন অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। মস্কোর প্রতিরক্ষা কমিটির কর্মকর্তা আন্দ্রে ক্রাসভ বলেন, বাশাঘার তথ্য সত্য হিসেবে প্রতিফলিত হয়নি। তিনি বলেন, এটি জাস্ট আরেকটি আমেরিকান গুজব। এটি আগের আমেরিকান প্রশাসনের মতোই মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার উদাহরণ বলে যোগ করেন ক্রাসব।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত