আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আফ্রিকার ঘানাতে পেট্রলপাম্পে বিস্ফোরণ : মৃতের সংখ্যা ২০০ ছাড়ালো

আফ্রিকার ঘানাতে পেট্রলপাম্পে বিস্ফোরণ : মৃতের সংখ্যা ২০০ ছাড়ালো

ঘানার রাজধানী আক্রায় একটি পেট্রলপাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত বুধবার রাতে এ ঘটনায় নিহতদের বেশির ভাগই প্রবল বৃষ্টিপাত এড়াতে ওই পেট্রলপাম্পটিতে আশ্রয় নিয়েছিলেন বলে দেশটির জাতীয় দমকল বাহিনীর মুখপাত্র প্রিন্স বিলি অ্যাঙ্গলেট জয়এফএম রেডিওকে জানিয়েছেন।
ওই দিন রাত ১০টার দিকে পাশের লরি টার্মিনালে লাগা এক আগুনের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। লরি টার্মিনালে লাগা আগুন পেট্রলপাম্পসহ আশপাশের ভবনে ছড়িয়ে পড়ে।

ঘানার প্রেসিডেন্ট জন মাহামা ভস্মীভূত হয়ে যাওয়া পেট্রলপাম্পটি পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের এবং বানভাসি মানুষের ব্যাপারে কর্তৃপক্ষ সর্বাত্মক নজর রাখছে বলে মন্তব্য করেন মাহামা।
এ দিকে ঘানার আবহাওয়া অধিদফতর বলছে, আগামী কয়েক দিনেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে শহরটির বেশির ভাগ এলাকায় পানি জমে গাড়ি ও ভবনগুলোর নিচতলা ডুবে যায়। এর মাত্র চার দিন আগে রোববার ঘানার প্রতিবেশী নাইজেরিয়ার দণি-পূর্বাঞ্চলীয় ওনিশা শহরে একটি ব্যস্ত বাসস্টেশনে জ্বালানিভর্তি ট্যাংকার বিস্ফোরণে অন্ততপক্ষে ৭০ জন নিহত হয়েছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত