আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

লিঙ্গ পরিবর্তনকারী মানবী এখন উইমেন্স কলেজের অধ্যক্ষা

লিঙ্গ পরিবর্তনকারী মানবী এখন উইমেন্স কলেজের অধ্যক্ষা

তাকে বলা হয় ইন্ডিয়ার প্রথম লিঙ্গ পরিবর্তনকারী। ছিলেন পুরুষ, রূপান্তরিত হয়ে হলেন নারী। তিনি

এখন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর উইমেন্স কলেজের নতুন অধ্যক্ষা।
 
নাম মানবী বন্দ্যোপাধ্যায়। জন্মেছিলেন সোমনাথ বন্দ্যোপাধ্যায় নাম নিয়ে। সেখান থেকে মানবী হয়ে

ওঠার পথ মোটেই মসৃণ ছিল না তার। পুরুষ হয়েও নারীত্বকে তিনি অনুভব করেছেন সর্বসত্ত্বা দিয়ে।

শেষপর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে সম্ভব হয় স্বপ্নপূরণ। আজ তিনি মানবী। পশ্চিম মেদিনিপুরে

ঝাড়গ্রামে একটি কলেজে দীর্ঘ অধ্যাপনা জীবনের পর এবার অধ্যক্ষ হিসেবে শুরু তার আরেক

লড়াই।
 
বুধবার যোগ দিলেন কৃষ্ণনগর উইমেন্স কলেজে। ছেলে দেবাশিসকে সঙ্গে নিয়ে কলেজে পৌঁছান।

ফুল-মালায় অভ্যর্থনা তো ছিলই। তাকে স্বাগত জানাতে আনা হয়েছিল কৃষ্ণনগরের বিখ্যাত

সরপুরিয়া, সরভাজা। মিষ্টিমুখের মধ্যে দিয়েই নয়া চ্যালেঞ্জ নিজের হাতে নিলেন মানবী।
 
অন্যদিকে তিন বছর পর একজন স্থায়ী অধ্যক্ষ পেয়ে রীতিমতো উৎসবের পরিবেশ কৃষ্ণনগর উইমেন্স

কলেজে। এই শিক্ষাপ্রতিষ্ঠানকে উৎকর্ষের নতুন শিখরে নিয়ে যেতে তিনি যে বদ্ধপরিকর, তা প্রথম

দিনেই বুঝিয়ে দিয়েছেন মানবী।


শেয়ার করুন

পাঠকের মতামত