আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বাজপেয়ির পরিবারকে বাংলাদেশের সম্মাননা পৌঁছে দিলেন মোদি

বাজপেয়ির পরিবারকে বাংলাদেশের সম্মাননা পৌঁছে দিলেন মোদি

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভূমিকা রাখায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি

বাজপেয়িকে দেওয়া ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ তাঁর পরিবারের কাছে তুলে দিয়েছেন দেশটির

বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইটে এক

খবরে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির পরিবারের সদস্য রঞ্জন

ভট্টাচার্য, নমিতা ভট্টাচার্য ও নীহারিকা ভট্টাচার্যের হাতে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ তুলে দেন

নরেন্দ্র মোদী । এ সময় সেখানে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ উপস্থিত ছিলেন।
চলতি মাসের ৬ ও ৭ তারিখ বাংলাদেশ সফরে এসেছিলেন নরেন্দ্র মোদি। ৭ জুন বাংলাদেশের

রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে অটল বিহারি বাজপেয়ির পক্ষে সম্মাননা গ্রহণ করেন মোদি।

৯০ বছর বয়সী বাজপেয়ি অসুস্থতার কারণে বাংলাদেশ সফরে আসতে পারেননি। ১৯৭১ সালের

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্য বাজপেয়ি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান

রাখেন।
সম্মাননা গ্রহণের পর মোদি বলেছিলেন, আজ (৭ জুন) সব ভারতীয়র জন্য গর্বের দিন। এদিন অটল

বিহারি বাজপেয়ির মতো একজন মহান নেতা সম্মানিত হয়েছেন। তিনি দেশের জন্য ও সাধারণ

মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে পুরো জীবন উৎসর্গ করেছেন। মোদি বলেন, বাংলাদেশের

স্বাধীনতা যুদ্ধের সমর্থনে বাজপেয়ির ডাকে সত্যাগ্রহে তিনিও (মোদি) যোগ দিয়েছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছিলেন, বাজপেয়িকে সম্মাননা জানিয়ে আমরা বিনীত কৃতজ্ঞতা

প্রকাশ করছি। রাষ্ট্রপতি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় যে সেনাসদস্যরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার

করেছেন, তাঁদের প্রত্যেককে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। এর মাধ্যমে আমরা তাঁদের

প্রতি বিনীত কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, অটল বিহারি বাজপেয়ির অকুণ্ঠ সমর্থন ভারতীয়

রাজনীতিকদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও

বলেন, পরে বাজপেয়ি বাংলাদেশের প্রতি তাঁর ভালোবাসা দেখিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে

এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়েও। বাজপেয়িকে বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু

উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁকে সম্মাননা দিয়ে সম্মানিত বোধ করছি।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা হিসেবে বাজপেয়ি ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে

১৩ দিন দায়িত্ব পালন করেন এবং পরে ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন।
আজ বাজয়েপির পরিবারের কাছে সম্মাননা তুলে দেওয়ার পর নরেন্দ্র মোদি তাঁর টুইটারে লিখেছেন, ‘

অটল জির সঙ্গে দেখা করে ও তাঁর পরিবারের হাতে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ তুলে দিতে পেরে

আনন্দিত’।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন এমন বিদেশি বন্ধুদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা

জানিয়ে আসছে সরকার। ইতিমধ্যেই অনেক বিদেশি বন্ধুকে সম্মাননা জানানো হয়েছে। ভারতের

সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ২০১২ সালের ২৫ জুলাই মরণোত্তর সম্মাননা জানানো হয়। ইন্দিরা

গান্ধীর পুত্রবধূ ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ২০১২ সালে এক বিশেষ অনুষ্ঠানে ওই সম্মাননা গ্রহণ

করেন। ২০১৩ সালের ৫ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মাননা জানানো হয়।
সুত্রঃ প্রঃ আলো


শেয়ার করুন

পাঠকের মতামত