আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মৃত কন্যাকে ছ'মাস ধরে খাইয়েছেন বাবা

মৃত কন্যাকে ছ'মাস ধরে খাইয়েছেন বাবা

ভারতের পশ্চিমবঙ্গে মধ্য কলকাতার একটি আবাসিক ফ্ল্যাট থেকে পুলিশ একজন মহিলা আর দুটি কুকুরের কঙ্কাল উদ্ধার করেছে বুধবার সকালে।
ওই মহিলার বৃদ্ধ বাবার অগ্নিদগ্ধ দেহ-ও ওই ফ্ল্যাটে পাওয়া গেছে।
পুলিশ ওই মৃতের ভাইকে জেরা করে এক অদ্ভুত মানসিকবিকারগ্রস্ত পরিবারের কাহিনি জানতে পেরেছে।
পুলিশ বলছে, কলকাতায় শেকসপিয়ার সরণীর একটি ফ্ল্যাট থেকে মঙ্গলবার রাতে ধোঁয়া বেরতে দেখে তারা সেখানে যায় এবং ৭৭ বছর বয়সী অরবিন্দ দে-র অগ্নিদগ্ধ দেহ খুঁজে পায় বাথরুমে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
সেই সূত্রে পুলিশ যখন মিঃ দে-র ছেলে পার্থ দে-কে জেরা করতে শুরু করে, তখনই কাহিনি অন্য দিকে মোড় নেয়।
পুলিশের কাছে পার্থ দে জানান যে তাঁর বড় বোন দেবযানী গত ডিসেম্বরে মারা গেছেন। তার কঙ্কাল বাড়িতেই রয়েছে। সঙ্গে আছে গতবছর অগাস্টে মারা যাওয়া দুটি পোষা কুকুরের কঙ্কালও। পুলিশ ওই কঙ্কালগুলি উদ্ধার করে আর দেখতে পায় সম্পূর্ণ পোষাক পরিহিত দেবযানী দে-র কঙ্কালের পাশে প্রচুর খাবার পড়ে রয়েছে।
জেরায় পার্থ দে জানান প্রিয় কুকুর দুটি মারা যাওয়ার পরে তার বড় বোন একদম খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তার ফলেই ডিসেম্বরে মৃত্যু হয় একটি নামী স্কুলের সঙ্গীতের শিক্ষিকা মিস দের। কিন্তু ওই কুকুরদুটি বা নিজের বোনের সৎকার করেন নি পার্থ দে অথবা তার বাবা।
তারা কল্পনা করতেন মৃত দেবযানী আর তাদের প্রিয় কুকুরদুটি রোজই রাতের খাওয়ার সময়ে ফিরে আসে। সেজন্যই নিয়মিত খাবার দেওয়া হত। কঙ্কালদুটিকে নিয়েই বাবা আর ছেলে ঘুমোতেন গত ছয়মাস ধরে।
এমনকী নিজের বোনের গলার আওয়াজ ফ্ল্যাটের বিভিন্ন কোণে রাখা মিউজিক সিস্টেম থেকেও বাজানো হত।
পার্থ দে একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন, কিন্তু সাত বছর আগে চাকরি ছেড়ে দেন তিনি।
পুলিশ বলছে গোটা পরিবারটি-ই সম্ভবত মানসিক বিকারগ্রস্ত ছিল।
কঙ্কালগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


শেয়ার করুন

পাঠকের মতামত