আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

শান্তিরক্ষী হয়ে করছে ‘যৌন প্রতারণার’

শান্তিরক্ষী হয়ে করছে ‘যৌন প্রতারণার’

ভুক্তভোগী শত শত

জাতিসংঘের কিছুসংখ্যক শান্তিরক্ষীর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে। বিশ্বের সংঘাতময় দেশগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায়ে মোতায়েন করা অনেক শান্তিরক্ষী যৌন প্রতারণা করছেন বলে অভিযোগ উঠেছে। খবর বিবিসির।
জাতিসংঘের নিজস্ব এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, খাবার, নগদ অর্থ, অলংকার, মুঠোফোন ও অন্যান্য জিনিসের বিনিময়ে দারিদ্র্যপীড়িত নারী ও মেয়েশিশুদের সঙ্গে নিয়মিত যৌনাচার করছেন অনেক শান্তিরক্ষী।
জাতিসংঘের অফিস অব ইন্টারনাল ওভারসাইট সার্ভিসেসের (ওআইওসি) গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়, হাইতি ও লাইবেরিয়ায় শান্তিরক্ষীরা হতদরিদ্র শত শত নারীকে নানাভাবে প্রতারিত করেছেন। তাঁদের ‘লেনদেনের যৌনাচারে’ প্রলুব্ধ করেছেন। এ অভিযোগের পক্ষে প্রমাণ মিলেছে। এর সবচেয়ে বেশি শিকার হয়েছে ওই সব দেশের মেয়েশিশুরা।
২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে টাকাসহ কোনো কিছুর বিনিময়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার অন্তত ৪৮০টি ঘটনা ঘটেছে বলে অভিযোগ পেয়েছে ওআইওসি। এই ভুক্তভোগীদের এক-তৃতীয়াংশই মেয়েশিশু।
প্রতিবেদনে বলা হয়, শান্তিরক্ষীদের এ ধরনের যৌন প্রতারণার ঘটনা নিয়মিত ঘটেছে। কিন্তু এত দিন তা প্রকাশ পায়নি। গবেষণা চলাকালে হাইতি ও লাইবেরিয়ার কয়েক শ নারী বলেছেন, উন্নত জীবনের লোভ দেখিয়ে শান্তিরক্ষীরা তাঁদের শরীর বিক্রি করতে বাধ্য
করেন। তাঁরা পেটের দায়ে এতে সায় দেন।
শান্তিরক্ষীরা প্রতিশ্রুতি দিয়েও শারীরিক চাহিদা মেটানোর পর নারীদের নগদ অর্থ, খাদ্য কিংবা অন্য কিছুই দেননি এমন অভিযোগও রয়েছে। গত বছর এ ধরনের ৫১টি অভিযোগ পায় ওআইওসি।
বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি দেশে জাতিসংঘের ১ লাখ ২৫ হাজার শান্তিরক্ষী কাজ করছেন।


শেয়ার করুন

পাঠকের মতামত