আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মোদির মন্তব্যের প্রতিবাদে জাতিসংঘে যাচ্ছে পাকিস্তান

মোদির মন্তব্যের প্রতিবাদে জাতিসংঘে যাচ্ছে পাকিস্তান

বাংলাদেশ সফরে দেয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিবাদ নিয়ে জাতিসংঘে যাচ্ছে

পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এ কথা

বলেছেন। পাকিস্তানের পার্লামেন্টে ভারতের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা প্রস্তাব পাশের পর এ সিদ্ধান্ত নিল

পাকিস্তান। একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে ভারতীয় দৈনিক ডিএনএ। সম্প্রতি বাংলাদেশ

সফরে এসে নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তান ‘নুইসেন্স সৃষ্টি করছে। তারা সন্ত্রাসকে মদত দিচ্ছে। তাই

এসব ঘটনা ঘটছে। এর জবাবে সারতাজ আজিজ বলেন, আমরা জাতিসংঘে যাব। বাংলাদেশের

স্বাধীনতা যুদ্ধের সময় যখন মুক্তিযোদ্ধাদের রক্ত ঝরছিল, তখন ভারতীয় নাগরিকরাও তাদের পাশে

থেকে লড়াই করছিলেন। বাংলাদেশের স্বপ্ন সত্যি করতে তারাও সহায়তা করেছিল। মোদির এ

বক্তব্যকে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধে ভারতের প্রত্যক্ষ সহযোগিতার স্বীকারোক্তি বলে দাবি করছে

পাকিস্তান। সারতাজ আজিজ বলেন, এরই প্রতিক্রিয়ায় তার বক্তব্যের নিন্দা জানাতে জাতিসংঘে প্রস্তাব

উত্থাপণ করবে পাকিস্তান। সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধানদের ১০ম

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় পাক-ভারত

আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেন তিনি। তার বক্তব্য, কাশ্মীর ও পানি ইস্যু না থাকলে, ভারতের

সঙ্গে আলোচনা ফলদায়ক হবে না। এর আগে আজিজ বলেছিলেন, ১৯৭১ সালে পাকিস্তান থেকে পূর্ব

পাকিস্তান আলাদা করায় ভারতের ভূমিকা ও পাকিস্তানকে সন্ত্রাসবাদের মাধ্যমে অস্থিতিশীল করতে

ভারতের হুমকি উন্মোচনে পাকিস্তান সব ধরণের প্রচেষ্টা নেবে।

শেয়ার করুন

পাঠকের মতামত