আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

গাজায় ফের ইসরায়েলের হামলা

গাজায় ফের ইসরায়েলের হামলা

বিস্ফোরকভর্তি বেলুন ছোড়ার অভিযোগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতের পর এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

বার্তাসংস্থা রয়টার্সকে ইসরায়েলের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবারের হামলায় গাজা উপত্যকায় প্রধান রাজনৈতিক দল হামাসের একটি অস্ত্র উৎপাদন কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

হামলায় গাজার একটি এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য স্বীকার করেছেন উপত্যকার প্রধান রাজনৈতিক দল হামাসের মুখপাত্র ফৌজি বারহাম, কিন্তু সেখানে অস্ত্র উৎপাদন কারখানা ছিল কি না- সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

গাজায় ইসরায়েলি বসতকারদের দখলদারিত্বকে ঘিরে গত মে মাসে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে হামাস। টানা ১১ দিন যুদ্ধের পর ২১ মে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও মিশরের সমন্বিত উদ্যোগে যুদ্ধবিরতিতে পৌঁছায় ইসরায়েল এবং হামাস।

কিন্তু যুদ্ধবিরতির পর থেকেই গাজা-ইসরায়েলে সীমান্ত এলাকাগুলো থেকে বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বিস্ফোরকভর্তি বেলুন ছোড়ার অভিযোগ উঠেছে হামাসের বিরুদ্ধে। সীমান্তবর্তী ইসরায়েলের কৃষিজমিগুলোকে লক্ষ্য করে বেলুন ছোড়ার ফলে বেশকিছু কৃষিজমির ফসল পুড়ে গেছে বলে জানিয়েছে গাজা ও ইসরায়েলের সংবাদমাধ্যমসমূহ।

হামলার দায় যদিও এখন পর্যন্ত সরাসরি স্বীকার করেনি হামাস, তবে কট্টর ইসলামপন্থি এই দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ভূখণ্ডের সীমান্ত ও উপকূলবর্তী অঞ্চলগুলোতে বিধিনিষেধ শিথিল না করার ফলাফল এই বেলুন হামলা।

গত সপ্তাহে ইসরায়েল গাজায় কিছু কড়াকড়ি শিথিল করার পর বেলুন ছোড়া কমে এসেছিল। কিন্তু বৃহস্পতিবার গাজা থেকে ফের সীমান্তের ওপারে বেলুন ছোড়ার ঘটনা ঘটেছে। এতে সীমান্ত বরাবর ইসরায়েলের কয়েকটি নগরীর ঝোপঝাড়ে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

শুক্রবারের বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিস্ফোরক বেলুন থেকে সৃষ্ট এই অগ্নিকাণ্ডের জবাবে আজ ইসরায়েলি সেনাবাহিনীর যুদ্ধবিমান হামাসের অস্ত্র উৎপাদন কারখানায় আঘাত হেনেছে।’

গাজা থেকে বিস্ফোরক বেলুন ছোড়ার জবাবে এর আগে গত জুন মাসেও দু’বার বিমান হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী।

শেয়ার করুন

পাঠকের মতামত