আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ব্যাংককে কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ২৭

ব্যাংককে কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ২৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে আগুন লেগে সোমবার (৫ জুলাই) এক দমকলকর্মী নিহত এবং ২৭ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, শহরের ৩৫ কিলোমিটার (২১ মাইল) দূরে ঘন কালো ধোঁয়া আকাশের দিকে উঠতে দেখা যায়, উদ্ধারকারীরা ঘটনাস্থলের কাছাকাছি বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে।

ব্যাংককের উপকণ্ঠে ব্যাংপ্লি জেলায় অবস্থিত সুবর্ণভূমি বিমানবন্দরের কাছে তাইওয়ান ভিত্তিক মিং দহ কেমিক্যাল কোম্পানিতে ভোররাত ৩ টার দিকে এই বিস্ফোরণ ঘটে। জেলার প্রধান সোমসাক কাওসেনা বলেন, ‘আমরা ২৭ জন আহতকে পেয়েছি, যাদের বেশিরভাগ কেটে আহত হয়েছে এবং একজন দমকলকর্মীর মরদেহ পেয়েছি।’

তিনি এএফপিকে জানান, এ পর্যন্ত ৫০০ বাসিন্দাকে দুটি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দুপুরের মধ্যে বয়স্ক বাসিন্দাদের হুইল চেয়ারে করে প্রায় ৯ কিলোমিটার দূরের একটি স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আম্পান বুয়ারুবপর্ন বলেন, জনসাধারণকে বিস্ফোরণস্থলের আশেপাশে কমপক্ষে ৫০০ মিটার ব্যাসার্ধ পর্যন্ত দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কর্তৃপক্ষ এখনও আগুন নিয়ন্ত্রণে আনায় কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিস্ফোরণের মতো কিছু বাকি আছে কিনা তা আমরা জানি না।’

তিনি জানান, উদ্ধারকর্মীরা জরুরি ভ্যানে করে আশপাশের উদ্ধারাভিযান চালিয়ে যাচ্ছে। লাউডস্পিকারের মাধ্যমে হাজার হাজার বাসিন্দা তাদের সুরক্ষার উদ্দেশ্যে ঘোষণা দিয়ে যাচ্ছে।বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত