আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

নীরবে বাগরাম ঘাঁটি ত্যাগ করলো মার্কিন সেনারা

নীরবে বাগরাম ঘাঁটি ত্যাগ করলো মার্কিন সেনারা

ছবি: এলএবাংলাটাইমস

আফগানিস্তানে মার্কিন সেনাদের মূল বিমান ঘাঁটি বাগরাম রাতের আঁধারে ত্যাগ করে মার্কিন সেনারা। ঘাঁটির নতুন কমাণ্ডার জানায়, আফগান সেনাদের না জানিয়েই বিমান ঘাঁটি পরিত্যাগ করে তারা।

বাগরাম বিমান ঘাঁটির কমাণ্ডার জেনারেল আসাদুল্লাহ কহিস্থানি জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ৩টায় বিমানঘাঁটি পরিত্যাগ করে মার্কিনীরা। এর ঘণ্টা দুয়েক পরে বিষয়টি তারা জানতে পারেন।

বাগরাম ঘাঁটিতে একটি বন্দিশালাও রয়েছে। এখানে প্রায় ৫ হাজার তালিবান সদস্য আটক রয়েছে৷

মার্কিন সেনারা সরে যাওয়ায় আফগানিস্তানে নতুন করে প্রভাব বিস্তার শুরু করেছে তালিবানরা৷

এর আগে আসাদুল্লাহ বলেন, তালিবানরা বাগরাম ঘাঁটিতে হামলা করতে পারে। ইতোমধ্যে আশেপাশের প্রত্যন্ত অঞ্চলে এই গতিবিধি লক্ষ্য করা গেছে।

আফগানিস্তানে প্রায় ২০ বছর ধরে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের কেন্দ্র ছিল বিশাল বাগরাম বিমান ঘাঁটি। সেই ঘাঁটি থেকে মার্কিন ও ন্যাটো সেনাদের বিদায়ের মধ্য দিয়ে অবসান হয়েছে দীর্ঘ এক অধ্যায়ের।

আফগানিস্তানে কাবুল বিমানবন্দর, মার্কিন দূতাবাস ও কূটনীতিকদের সুরক্ষায় প্রায় ৬৫০ মার্কিন সেনাও রেখে দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে কাবুল বিমানবন্দরের সুরক্ষায় থাকছে তুরস্কের সেনারাও। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন, কাবুলের সুরক্ষা এবং তালেবানকে দূরে সরিয়ে রাখার জন্য বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারাটাই আফগান সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত