আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

ট্রাম্পকে ইরানে হামলা চালাতে বলেছিলেন নেতানিয়াহু

ট্রাম্পকে ইরানে হামলা চালাতে বলেছিলেন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হারার পরও ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার পরামর্শ দিয়েছিলেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম দ্যা নিউইয়র্কার এমন তথ্য প্রকাশ করেছে।

তবে এ ধরনের হামলার বিরোধিতা করেছিলেন মার্কিন সেনাবাহিনীর চেয়ারম্যান অব দ্যা চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি । তিনি ট্রাম্পকে বলেছিলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনে হারার পরও যদি আপনি ইরানে হামলা চালান, তাহলে এ যুদ্ধটি একটি খারাপ উদাহরণ হয়ে থাকবে।

সংবাদ মাধ্যম দ্যা নিউইয়র্কারের তথ্য অনুসারে, মার্ক মিলি বিশ্বাস করতেন যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চান না। কিন্তু, বিভিন্ন প্ররোচনার কারণে তিনি ইরানে ক্ষেপণাস্ত্র হামলার জন্য চাপ প্রয়োগ করছেন।

সংবাদ মাধ্যম দ্যা নিউইয়র্কারের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ওই সময় এমন লোকেদের পরিবেষ্টিত ছিলেন যারা ইরানে হামলার জন্য তাকে প্ররোচিত করত। এছাড়া বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে খুবই ঘনিষ্ঠ ছিলেন ট্রাম্প। নেতানিয়াহু সব সময় ট্রাম্প প্রশাসনকে ইরানে হামলার জন্য উস্কানি দিতেন। যদিও ওই সময়ে এ ব্যাপারটা স্পষ্ট ছিল যে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেছেন।

ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রথমদিকে ইরানে আক্রমণ করার বিষয়ে জোর দিচ্ছিলেন। কিন্তু, তিনি পরে ইরানের ওপর হামলার বিষয়ে সমর্থন দেয়া বন্ধ করেন। বিশেষ করে ইরানের পরমাণু কার্যক্রম সম্পর্কে আইএইএয়ের (আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা) প্রতিবেদন সম্পর্কে জানার পর তিনি এমন সিদ্ধান্ত নেন।

সংবাদ মাধ্যম দ্যা নিউইয়র্কারের প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আর জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন ট্রাম্পকে বলেন যে এখন সামরিক হামলা করা যাবে না। আইেএইএয়ের (আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা) প্রতিবেদন মতে, অনেক আগেই আমরা হামলা করার সুযোগ হারিয়েছি।

পরে, মার্কিন সেনাবাহিনীর চেয়ারম্যান অব দ্যা চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে বলেন, আপনারা ইরানে আক্রমণের ব্যাপারে চুপ কেন? এর প্রতিউত্তরে মাইক পেন্স তাকে বলেন, ইরান একটি শয়তান দেশ, তাই আমরা হামলা করছি না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত