আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

সমন্বিত সরকার গঠিত হলে তালেবানের সাথে কাজ করবে তুরস্ক : এরদোগান

সমন্বিত সরকার গঠিত হলে তালেবানের সাথে কাজ করবে তুরস্ক : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আফগানিস্তানে যদি সব পক্ষকে নিয়েই তালেবান সরকার গঠন করে, তবে আঙ্কারা তাদের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে।

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের এই কথা জানান তিনি।

এরদোগান বলেন, ‘তালেবানের পদক্ষেপ বর্তমানে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুঃখজনকভাবে সকলকে নিয়ে সমন্বিত নেতৃত্ব এখনো গঠন করা হয়নি।’

এর আগে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবান সকলকে নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি দেয়। কিন্তু চলতি মাসের শুরুতে অন্তর্বর্তীকালীণ সরকার গঠনে তালেবানের অভ্যন্তরীণ নেতৃত্ব থেকেই মন্ত্রিসভা প্রস্তুত করা হয়, যাদের বেশির ভাগ সংখ্যাগরিষ্ঠ পশতুন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘এখন পর্যন্ত পরিবর্তনের সম্ভাবনার কিছু বার্তা রয়েছে যে নেতৃত্বে সমন্বয়ের পরিবেশ সৃষ্টি করা হবে।’

তিনি বলেন, ‘আমরা এখনো তা দেখিনি। যদি এরকম কোনো পরিস্থিতি হয়, তবে আমরা একত্রে কি কাজ করতে পারি সেই বিষয়ে আলোচনার জন্য অগ্রসর হবো।’

এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানে তুরস্কের রাষ্ট্রদূত জিহাদ এরগিনাই অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে সাক্ষাৎ করেন।

এরগিনাই এক টুইট বার্তায় বলেন, ‘তুরস্ক আফগান জনগণকে সহায়তা অব্যাহত রাখবে এবং আমাদের ঐতিহাসিক বন্ধনের ওপর প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

তুরস্ক বর্তমানে কাতারের সাথে মিলে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনায় সহায়তা করছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত