আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

লাল তালিকা থেকে সব দেশের নাম বাদ দিলো যুক্তরাজ্য

লাল তালিকা থেকে সব দেশের নাম বাদ দিলো যুক্তরাজ্য

নভেম্বরের শেষ দিকে আফ্রিকার ১১টি দেশকে কোভিড-১৯ ভ্রমণ বিধিনিষেধের আওতায় লাল তালিকায় অন্তর্ভুক্ত করে যুক্তরাজ্য। আফ্রিকা মহাদেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। তবে এখন লাল তালিকায় থাকা দেশগুলো নাম সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। আজ বুধবার (১৫ ডিসেম্বর) থেকেই তা কার্যকর হয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বপ্রথম ওমিক্রন শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকা ও হংকংয়ে। এর পরই ব্রিটিশ সরকার নির্দেশনা জারি করে যে, লাল তালিকায় থাকা দেশগুলো থেকে কেবল ব্রিটিশ নাগরিক ও বাসিন্দারাই যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে। এক্ষেত্রে পৌঁছানোর পরই হোটেলে কোয়ারেন্টিন করতে হবে। এর বাইরে আর কেউ যুক্তরাজ্যে ঢুকতে পারবে না। কিন্তু এখন দেশটিতে ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। যার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ‘এখন যুক্তরাজ্যে ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে এবং সারা বিশ্বে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাই ভ্রমণের লাল তালিকা দিয়ে এখন আর বিদেশ থেকে ওমিক্রন আসার প্রভাব কমানোর কম কার্যকর।’

লাল তালিকায় যে ১১টি দেশ ছিল সেগুলেঅ হলো- অ্যাঙ্গোলা, বতসোয়ানা, এসওয়াতিনি, লেসোথো, মালাউই, মোজাম্বিক, নামিবিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত