আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আফগান জনগণের জন্য মানবিক সহায়তার ঘোষণা বাংলাদেশের

আফগান জনগণের জন্য মানবিক সহায়তার ঘোষণা বাংলাদেশের

বাংলাদেশ আফগান জনগণের জন্য খাদ্য এবং ওষুধসহ মানবিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রোববার পাকিস্তানের ইসলামাবাদে আফগান পরিস্থিতি নিয়ে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ১৭তম বিশেষ অধিবেশনে এ ঘোষণা দেন।

পররাষ্ট্র সচিবের নেতৃত্বে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসি-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্র্রণালয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিষয়ক মহাপরিচালকসহ একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল এই সম্মেলনে যোগ দিয়েছে।

মাসুদ বিন মোমেন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, খাদ্য, আশ্রয় ও সমাজ সেবার ক্ষেত্রে ব্যাপক ঘাটতির কারণে আফগানিস্তানের জনগণের একটি বড় অংশ অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়তে পারে। শীত এলে এই সংকট আরো প্রকট আকার ধারণ করতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, আফগানিস্তানে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন নির্বিঘ্নে অব্যাহত থাকবে, যাতে করে সমাজের সর্বস্তরের মানুষ তাদের দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় কার্যকরভাবে অবদান রাখতে পারে এবং আঞ্চলিক সম্প্রীতি বজায় থাকে।

মাসুদ আরো বলেন, বাংলাদেশ আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় অংশীদার হতে পারে। কারণ তার দেশ এ অঞ্চলের অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চায়।

এই বিশেষ অধিবেশন আহ্বান করায় ওআইসিকে অভিনন্দন জানিয়ে তিনি আফগান জনগণের প্রতি সহায়তার হাত প্রশস্ত করে তাদের পাশে দাঁড়াতে ওআইসিভুক্ত ও ওআইসি’র বাইরের দেশগুলোর নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে তার সমর্থন পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র মন্ত্রীদের এই বিশেষ অধিবেশনের পর একটি সিনিয়র অফিশিয়ালস মিটিং অনুষ্ঠিত হয়।

এর আগে, পররাষ্ট্র সচিব হাইকমিশনে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত