আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ঢাকা-মস্কো ফ্লাইট চালুর প্রস্তাব

ঢাকা-মস্কো ফ্লাইট চালুর প্রস্তাব

 ঢাকা-মস্কো রুটে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ। মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এ প্রস্তাব দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।বৈঠকে রাষ্ট্রদূত বলেন, ঢাকা-মস্কোর মধ্যে সম্পর্ক ঐতিহাসিক। এই সম্পর্ক সম্প্রতি আরো জোরদার হয়েছে। এখন অনেক শিক্ষার্থী মস্কোতে পড়াশুনার জন্য যাচ্ছে। রাশিয়া সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে। তাছাড়া বাংলাদেশে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজকে কেন্দ্র করে ঢাকা-মস্কোর মধ্যে মানুষের যাতায়াত বাড়ছে। এসব কিছু বিবেচনায় ঢাকা-মস্কো রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হলে মানুষ উপকৃত হবে। রাষ্ট্রদূতের এই প্রস্তাবের জবাবে মন্ত্রী জানান, একটি রুট চালু করার আগে মার্কেট সার্ভে করতে হয়। এই সার্ভেতে এই রুট সম্পর্কে রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এসময় মন্ত্রী রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে বিশ্বের দীর্ঘতম সমূদ্র সৈকত কক্সবাজার একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বলে উল্লেখ করে বলেন, পর্যটন শহর কক্সবাজার রাশিয়ার মানুষের কাছেও জনপ্রিয় করে তোলা যায়। এক্ষেত্রে রাশিয়ার সরকার বাংলাদেশকে কিভাবে সহায়তা করতে পারে সে সম্পর্কে সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত