আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ভারতে মুসলিম বিদ্বেষের বিষয়ে বাইডেনের হস্তক্ষেপ চান মার্কিন জনপ্রতিনিধি

ভারতে মুসলিম বিদ্বেষের বিষয়ে বাইডেনের হস্তক্ষেপ চান মার্কিন জনপ্রতিনিধি

ভারতে চলমান মুসলিম বিদ্বেষের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপ চেয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একজন শীর্ষ কূটনীতিক কর্মকর্তার কাছে তিনি জানতে চান, মার্কিন সমর্থনের পরেও ভারত তার দেশের মুসলিম সংখ্যালঘুদের ওপর অত্যাচার কেন করছে।

মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর একজন মুসলিম। তিনি বাইডেন প্রশাসনের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের কাছে জানতে চান, কিভাবে যুক্তরাষ্ট্র ভারতের মোদি সরকারকে সমর্থন করতে পারে, যেখানে তারা (সংখ্যালঘু মসলিমদের সাথে) যা ইচ্ছা তাই করে যাচ্ছে। এ সময় তিনি মার্কিন সরকারের সামালোচনা করে বলেন, কেন সরাসরি ভারতের সমালোচনা করতে ইচ্ছুক নয় মার্কিন কর্তৃপক্ষ।

তিনি বলেন, ভারতে মুসলিম হওয়াকে অপরাধ হিসেবে গণ্য করছে মোদি সরকার। এখন আমাদেরকে মোদি প্রশাসন কি এমন বুঝালো যে আমরা তাদেরকে কিছু বলতে পারব না। এখন ভারতের মুসলিমদের প্রতি যে বিদ্বেষমূলক আচরণ করছে মোদি সরকার, তাতে শুধু সমালোচনা করে যুক্তরাষ্ট্র কোনো সমাধান দিতে পারবে কিনা?

এর মাধ্যমে মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর বলতে চেয়েছেন, তিনি ভারতের নিপীড়িত মুসলিম সম্প্রদায়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ চান।

ইলহান ওমরের এমন প্রত্যাশার বিষয়ে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান বলেন, মার্কিন সরকার বিশ্বের সকল ধর্ম, জাতি, বর্ণ ও বৈচিত্র রক্ষায় তাদের পাশে দাঁড়াবে।

যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রীর এমন উক্তির প্রতিউত্তরে ইলহান ওমর বলেন, আশা করব (মানবাধিকার লঙ্ঘনের কারণে) শুধুমাত্র প্রতিপক্ষের বা শত্রুরাষ্ট্রের জন্যই আমরা পদক্ষেপ নেব না। বরং, মিত্রদেশও যদি ওই অপরাধ করে তবে তার বিরুদ্ধেও পদক্ষেপ নিব।

ইলহান ওমরের এমন বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান বলেন, অবশ্যই আমরা তা করব। তিনি আরো বলেন, ভারতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মার্কিন উদ্বেগের কথা দেশটির কর্মকর্তাদের জানানো হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত