আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

রানি এলিজাবেথের চেয়েও ধনী ব্রিটিশ অর্থমন্ত্রীর ভারতীয় স্ত্রী

রানি এলিজাবেথের চেয়েও ধনী ব্রিটিশ অর্থমন্ত্রীর ভারতীয় স্ত্রী

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম সানডে টাইমস ২০২১ সালের ধনী ব্যক্তিদের তালিকায় ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তির নাম রেখেছে। গণমাধ্যমটির দাবি, ধনকুবের অক্ষতা মূর্তি যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের চেয়েও বেশি সম্পদশালী।

সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানায়, ভারতের ধনী পরিবারের জন্ম অক্ষতা মূর্তির। তার বাবা এন নারায়ণ মূর্তি (৭৫) প্রযুক্তি জায়ান্ট ইনফোসিস-এর সহপ্রতিষ্ঠাতা। ১৯৮১ সালে স্ত্রী সুধা মূর্তির কাছ থেকে ১৩০ ডলার ধার নিয়ে তিনি এ প্রতিষ্ঠান তৈরি করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি ডলারেরও বেশি। ওয়াল স্ট্রিটে নাম যুক্ত করা এটি প্রথম ভারতীয় প্রতিষ্ঠান।

অক্ষতার মা সুধা মূর্তি (৭১) পেশায় প্রকৌশলী। ভারতের অন্যতম খ্যাতিমান প্রতিষ্ঠান টাটা মোটরসের প্রথম নারী প্রকৌশলী ছিলেন তিনি। সুধা মূর্তি যখন টাটায় যুক্ত হন, তখন প্রতিষ্ঠানটিতে নারী প্রকৌশলী নিয়োগ না দেওয়ার নিয়ম ছিল। তিনি এ নিয়মের প্রতিবাদ জানিয়ে টাটার চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন।

ব্রিটিশ মন্ত্রী ঋষি সুনাক ও অক্ষতা মূর্তির পরিচয় হয় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। সেসময় তারা সেখানে এমবিএ পড়ছিলেন। এরপর ২০০৯ সালের আগস্টে ভারতে তাদের বিয়ে হয়। ওই বিয়ের আসরে রাজনীতিক, শিল্পপতি, তারকাসহ প্রায় হাজার খানেক অতিথি উপস্থিত ছিলেন।

অক্ষতা মূর্তি পেশায় একজন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার। ২০১০ সালে তিনি তার নিজের ফ্যাশন ব্র্যান্ড অক্ষতা ডিজাইনস গড়ে তোলেন। এ ছাড়া বাবার কোম্পানি ইনফোসিসে ৪২ বছর বয়সী এ নারীর নামে প্রায় ১০০ কোটি ডলারের শেয়ারও রয়েছে।

ভারতে বেশকিছু স্বনামধন্য রেস্তোরা ও জিমে অক্ষতা মূর্তির বিনিয়োগ রয়েছে। এ ছাড়া ঋষি–অক্ষতা দম্পতির লন্ডনের কেনসিংটনে একটি পাঁচ বেডরুমের বাড়ি, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মোনিকায় বিলাসবহুল ফ্ল্যাটসহ অন্তত চারটি বাড়ি ও ফ্ল্যাট রয়েছে।

মূলত এসব সম্পদের কারণে অক্ষতা মূর্তির নাম সানডে টাইমসের ধনী ব্যক্তিদের তালিকায় রানি দ্বিতীয় এলিজাবেথের ওপরে রয়েছে। সংবাদমাধ্যমটির হিসাবে, রানির মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৬ কোটি ডলার। আর অক্ষতা মূর্তির নামে শুধুমাত্র ইনফোসিসেই ১০০ কোটি ডলার মূল্যমানের শেয়ার রয়েছে।

গত সপ্তাহে অক্ষতা মূর্তি সংবাদমাধ্যমকে জানান, যুক্তরাজ্য সরকার তার আবাসিক কর মওকুফ করেছে। এর ফলে ইনফোসিস থেকে প্রাপ্ত লভ্যাংশের জন্য তাকে দেশটিতে কর দিতে হবে না। যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর স্ত্রী হলেও অক্ষতা মূর্তি ভারতের নাগরিক। এ কারণে আনুশকা ও কৃষ্ণা নামে দুই মেয়ের মা অক্ষতা মূর্তি যুক্তরাজ্যে পাকাপাকি বসবাস করার পরও দেশটিতে আবাসিক কর থেকে অব্যাহতি পেয়েছেন।

এ নিয়ে তুমুল আলোচনা–সমালোচনার মুখে ঋষি সুনাক বলেছেন, আমার স্ত্রীকে তার নিজ দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন (নাগরিকত্ব ত্যাগ) করতে বলাটা মোটেও যুক্তিযুক্ত নয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত