আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পর এই প্রথম মুখ খুললেন ইমরান খান

প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পর এই প্রথম মুখ খুললেন ইমরান খান

সম্মিলিত বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হেরে প্রধানমন্ত্রী পদ হারিয়েছেন ইমরান খান। আগামীকাল ১১ এপ্রিল পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ- জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে। অর্থাৎ, আইনপ্রণেতাদের ভোটে এবার নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী। ইমরান খান অনাস্থা প্রস্তাবে হেরে গেলেও রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছেন।

ক্ষমতা হারানোর পর এই প্রথম মুখ খুললেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বিদেশি ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি বার্তা দিয়েছেন। ইমরান খান টুইটে লিখেছেন, “১৯৪৭ সালে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হয়। কিন্তু শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে। দেশের জনগণই সর্বদা তাদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে।”
এদিকে, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন দু’জন। এর মধ্যে ইমরান খানের দল পিটিআইয়ের (তেহরিক ই ইনসাফ) পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদে দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশির নাম প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, ইমরানকে উৎখাত করা সম্মিলিত বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থী হলেন শেহবাজ শরিফ।  

ইতোমধ্যে শাহ মুহাম্মদ কুরেশি এবং শেহবাজ শরিফ জাতীয় পরিষদের সচিবালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পিটিআই শেহবাজের মনোনয়নের বিষয়ে আপত্তি তোলে। পরবর্তীতে পিটিআইয়ের কুরেশি এবং পিএমএল-এন নেতা আহসান ইকবালের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজ রবিবার দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত