আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

৩৭ হাজার ফুট ওপরে ঘুমিয়ে পড়লেন উড়োজাহাজের দুই পাইলট

৩৭ হাজার ফুট ওপরে ঘুমিয়ে পড়লেন উড়োজাহাজের দুই পাইলট

৩৭ হাজার ফুট ওপরে মাঝ আকাশেই ঘুমিয়ে পড়লেন উড়োজাহাজের দুই পাইলট। এমনকী ঘুমের কারণে নির্ধারিত বিমানবন্দরে অবতরণ করতে পারেননি তারা। ঘটনাটি ইথিওপিয়ান এয়ারলাইন্সের। গত সোমবার সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

এভিয়েশন হেরাল্ডের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, ইটি৩৪৩ ফ্লাইটটি বিমানবন্দরের কাছে এসেও অবতরণ করেনি। এসময় অটোপাইলট সিস্টেম উড়োজাহাজটিকে আকাশে স্থিতিশীল অবস্থায় (ক্রুজ) রেখেছিলেন। তখন এয়ার ট্রাফিক কন্ট্রোল কয়েকবার পাইলটদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। একপর্যায়ে উড়োজাহাজটি অবতরণের রানওয়ে অতিক্রম করে উড়ে গেলে অটোপাইলট সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। তখন সতর্কসংকেত বেজে ওঠে। ওই সংকেতে দুই পাইলট জেগে ওঠেন। এরপর নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট পর রানওয়েতে উড়োজাহাজটি অবতরণ করতে সক্ষম হন তাঁরা। ভাগ্যক্রমে এই ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।

এভিয়েশন সার্ভিল্যান্স সিস্টেম এডিএস-বি ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা বিমানের যাত্রাপথের একটি ছবি পোস্ট করেছে, যেখানে দেখা যায় আদ্দিস আবাবা বিমানবন্দরের কাছে বিমানটি ঘুরপাক খাচ্ছে।

মে মাসেও একই রকম একটি ঘটনা ঘটেছিল। ৩৮ হাজার ফুট উপর দিয়ে নিউ ইয়র্ক থেকে রোম যাওয়ার সময় আইটিএ এয়ারওয়েজের দুই পাইলট ঘুমিয়ে পড়েছিলেন। পরবর্তীতে ঘটনাটি বিমান চলাচল নিয়ন্ত্রক তদন্ত করে নিশ্চিত করেছিল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত