আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পারমাণবিক মহড়া চালাবে রাশিয়া

পারমাণবিক মহড়া চালাবে রাশিয়া

পারমাণবিক মহড়া চালাতে যাচ্ছে রাশিয়া। নিজেদের এই পরিকল্পনার কথা এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে মস্কো। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ অক্টোবর) এই তথ্য সামনে আনে মার্কিন সরকার। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া তার পারমাণবিক বাহিনীর বার্ষিক মহড়া চালানোর পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে বলে মার্কিন সরকার জানিয়েছে।

যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়া তার কৌশলগত পারমাণবিক বাহিনীর বার্ষিক অনুশীলনের সময় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে বলে ওয়াশিংটন আশা করছে। অতীতে এই ধরনের মহড়ার সময় রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

মার্কিন কর্মকর্তারা বলছেন, কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি (এসটিএআরটি) বা নতুন স্টার্ট চুক্তির অধীনে রাশিয়া এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগাম তথ্য যুক্তরাষ্ট্রকে দিতে বাধ্য। এই চুক্তিটি পরমাণু চুক্তি বা স্টার্ট বলে পরিচিত।

মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়েছে এবং যেমনটি আমরা আগেও দেখেছি, এটি রাশিয়ার নিয়মিত বার্ষিক মহড়া’। তবে রাইডার এর বেশি আরও বিস্তারিত তথ্য জানাতে অস্বীকার করেছেন।

রয়টার্স বলছে, রাশিয়ার এই সম্ভাব্য পারমাণবিক মহড়া যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের কাছে একটি সম্ভাব্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণের পর সৃষ্ট পরিস্থিতির জেরে রাশিয়াকে রক্ষা করার জন্য প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার বিষয়ে খোলাখুলি হুমকি দিয়ে রেখেছেন।

অন্যদিকে রাশিয়া বলেছে, চলমান যুদ্ধে ইউক্রেন কথিত ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা করছে যা রাশিয়ার কাছে পরমাণু সন্ত্রাসবাদ বলে বিবেচিত হবে। ইউক্রেনের এই পরিকল্পনা বাতিল করানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বানও জানিয়েছে মস্কো।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত