আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, উত্তর কোরিয়া আজ রোববার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পিয়ংইয়ং তার নতুন অস্ত্র ব্যবস্থার জন্য কঠিন জ্বালানির মোটর নিয়ে সফল পরীক্ষা চালানোর ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হলো। খবর এএফপির।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ কর্তৃপক্ষ বলেছে, তারা উত্তর পিয়ংগান প্রদেশের তংচাং-রি এলাকা থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। বেলা ১১টা ১৩ মিনিট থেকে দুপুর ১২টা ৫ মিনিটের মধ্যে জাপান সাগরে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে।

দক্ষিণ কোরিয়া জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিতে আরও বলা হয়, তাদের দেশের সেনাবাহিনী নজরদারি এবং সতর্ক পাহারা জোরদার করেছে। তারা যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে এবং সম্পূর্ণ অবস্থায় আছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৫৫০ কিলোমিটার উঁচু দিয়ে প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। দেশটির জ্যেষ্ঠ সহকারী প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো বলেছেন, ‘এ ধরনের কর্মকাণ্ড আমাদের দেশের, এ অঞ্চলের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। এটা একেবারেই অগ্রহণযোগ্য।’

চলতি বছর কোরীয় উপত্যকায় সামরিক উত্তেজনা বাড়তে দেখা গেছে। পিয়ংইয়ং নজিরবিহীনভাবে বেশ কিছু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর এ উত্তেজনা তৈরি হয়েছে। গত মাসে উত্তর কোরিয়া তাদের এযাবৎকালের সবচেয়ে অত্যাধুনিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত