আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

আগামী বছর বাড়তে পারে পাম অয়েলের দাম

আগামী বছর বাড়তে পারে পাম অয়েলের দাম

জৈব জ্বালানি উৎপাদনের জন্য আরও বেশি পরিমাণে পাম অয়েলের ব্যবহারের নির্দেশ দিয়েছে বিশ্বের প্রধান পাম অয়েল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া। ফলে আগামী বছর রপ্তানি কমাতে পারে দেশটি। এতে দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

ভারতের বিশিষ্ট ব্যবসায়ী ও গোদরেজ ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ডোরাব মিস্ত্রির মতে, ইউক্রেন যুদ্ধ শেষ না হলে আগামী বছরের মে মাসের মধ্যে প্রতি টন পাম অয়েলের দাম ৩ হাজার ৫০০ থেকে বেড়ে ৫ হাজার রিঙ্গিতে বাণিজ্য হতে পারে। খবর ইডস মার্কেটসের।

চার দশক ধরে ব্যবসা করে আসা এই ব্যবসায়ী বলেন, যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে একটি বিশাল অপ্রত্যাশিত ছায়া ফেলেছে। তাঁর ভবিষ্যদ্বাণী, নভেম্বরের পূর্বাভাসের তুলনায় আগামী বছরের মার্চে দাম প্রতি টন ৪ হাজার ৫০০ রিঙ্গিতে পৌঁছাবে। পাম অয়েলের দাম সেপ্টেম্বরে প্রতি টন ৩ হাজার ৩৩৬ রিঙ্গিতে বিক্রি হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৮ রিঙ্গিতে।

বায়োফুয়েল শিল্পের উচ্চ চাহিদা পামের দাম বাড়াবে। গত শুক্রবার ইন্দোনেশিয়া আগামী জানুয়ারি থেকে তার জৈব জ্বালানি মিশ্রণের অনুপাত বাড়ানোর নির্দেশ দিয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত