আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

ইরাকে পুলিশের ওপর হামলা: নিহত বেড়ে ৯, আইএসের দায় স্বীকার

ইরাকে পুলিশের ওপর হামলা: নিহত বেড়ে ৯, আইএসের দায় স্বীকার

ইরাকের উত্তরাঞ্চলে বোমা ও বন্দুক হামলার ঘটনায় আরও ২ পুলিশ সদস্যদের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে নিহতের সংখ্যা গিয়ে দাঁড়াল নয়ে। এ দিকে এ হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। রোববার রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯৩ কিলোমিটার দূরে তেল সমৃদ্ধ শহর কিরকুকের কাছে এই হামলার ঘটনা ঘটে। বাগদাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর- বিবিসির।

ওই এলাকার চালাল আর-মাতার গ্রামের কাছে পুলিশ সদস্যদের বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলাটি শুরু করা হয়। বিস্ফোরণের পর ‘ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে সরাসরি হামলা চালানো হয়’ বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর আগে ১৪ ডিসেম্বর বাগদাদের কাছে রাস্তার পাশে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে তিন ইরাকি সেনা নিহত হয়েছিল, আইএস ইতোমধ্যে ওই হামলার দায়ও স্বীকার করেছে।

আইএস একসময় ইরাকের পূর্বাঞ্চল থেকে শুরু করে প্রতিবেশী সিরিয়ার পশ্চিমাঞ্চল পর্যন্ত ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়ে সেখানে তাদের শাসন কায়েম করেছিল।

কিন্তু ২০১৭ সালে সিরিয়ার সীমান্ত অঞ্চলের শক্তিকেন্দ্রগুলো থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দেওয়ার পর তাদের বিরুদ্ধে জয় ঘোষণা করে ইরাকি বাহিনীগুলো। ২০১৯ সালে আইএসের দখলে থাকা শেষ অঞ্চলটি থেকেও তাদের হটিয়ে দেওয়া হয়। কিন্তু জঙ্গি সংগঠনটি একটি ‘অবিরাম হুমকি’ হিসেবে রয়ে গেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত