আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণে আহত ২০

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণে আহত ২০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় অল্প সময়ের ব্যবধানে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সোমবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। খবর ডনের

খুজদার পুলিশ জানিয়েছে, প্রথমবার বিস্ফোরিত হওয়া বোমাটি খুজদার জেলার উমর ফারুক চকের ব্যস্ত শপিং এলাকায় পার্ক করা একটি মোটরসাইকেলে রাখা ছিল। ওই বোমা বিস্ফোরণে ৭ জন আহত হয়।

তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, বোমাটি রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত ছিল। পরে বোমায় আহতদের উদ্ধারের জন্য পুলিশ সদস্য এবং লোকজন বিস্ফোরণস্থলে এগিয়ে যাওয়ার সাথে সাথে মোটরসাইকেলে রাখা আরেকটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় ১৩ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিনিয়র পুলিশ অফিসার জান সাসোলি বলেন, দুটি বোমাই অল্প ব্যবধানে রিমোট কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে বিস্ফোরিত হয়। তিনি বলেন, প্রথমবার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে এবং দুটি বিস্ফোরণের প্রভাবে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।হাসপাতাল সূত্র জানিয়েছে, বোমা বিস্ফোরণে আহত ২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত