আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

আজ যুক্তরাষ্ট্রে যেতে পারেন জেলেনস্কি

আজ যুক্তরাষ্ট্রে যেতে পারেন জেলেনস্কি

নিরাপত্তাঝুঁকি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ সফরে যেতে পারেন। খবর সিএনএনের। মঙ্গলবার জেলেনস্কি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। খবর সিএনএনের। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দেখা করতে পারেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর দীর্ঘ ১০ মাস কেটে গেলেও এই সময়ের মধ্যে ইউক্রেন থেকে বের হয়ে অন্য কোনো দেশে যাননি জেলেনস্কি। যদি বুধবার তিনি যুক্তরাষ্ট্রে যান তা হলে রাশিয়া হামলা করার পর এটি হবে তার প্রথম বিদেশ সফর।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি স্থানীয় সময় মঙ্গলবার সব সদস্যের কাছে চিঠি পাঠান। তিনি তাদের সবাইকে বুধবার পরিষদে উপস্থিত থাকার আহ্বান জানান। কোনো কিছু পরিষ্কার না করে তিনি ওই চিঠিতে লিখেছেন— ‘দয়াকরে গণতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আপনারা উপস্থিত থাকবেন।’

রাশিয়া হামলা করার পর জেলেনস্কি ইউক্রেন ছেড়ে কোথাও না গেলেও তার সঙ্গে দেখা করতে ছুটে গেছেন ইউরোপের দেশগুলোর বেশিরভাগ নেতা। এ ছাড়া টেলিফোন ও ভিডিওকলেও বিশ্বনেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। যদি জেলেনস্কি সত্যিই যুক্তরাষ্ট্র সফরে যান তা হলে এটি নতুন করে নির্দেশ করবে, মার্কিনিদের কতটা প্রয়োজন ইউক্রেনের। রাশিয়া হামলা করার পর ইউক্রেনকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রই।

জানা গেছে, কিয়েভের জন্য সামরিক সহায়তার নতুন প্যাকেজ ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এমন সময়েই নিরাপত্তাঝুঁকি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি।

সূত্র: বিবিসি, সিএনএন


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত