আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো হাসপাতালে

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো হাসপাতালে

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্ত্রী মিশেল বলসোনারো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার ইনস্টাগ্রামে মিশেল বলসোনারো জানান, তার স্বামী পেটে অস্বস্তির কারণে পর্যবেক্ষণে ছিলেন।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তার অবস্থা 'চিন্তাজনক নয়'। বলসোনারোকে ২০১৮ সালে ছুরিকাঘাত করা হয়েছিল। তারপর থেকে তিনি মাঝে মাঝে পেটে ব্যথায় ভোগেন। কট্টর ডানপন্থী রাজনীতিক বলসোনারোর শত শত সমর্থক ব্রাজিলের রাজধানীতে দেশটির কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলা চালানোর পর তার অসুস্থতার খবর এল। ওই হামলা চালাতে বলসোনারো তাঁর সমর্থকদের উসকানি দিয়েছেন বলে অভিযোগ করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা।

তবে এই অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন বলসোনারো। একই সঙ্গে ‘শান্তিপূর্ণ’ প্রতিবাদের অধিকারের পক্ষে তাঁর অবস্থানের কথা তুলে ধরেছেন। গত ডিসেম্বরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে বামপন্থী লুলার কাছে বলসোনারো পরাজিত হন। লুলার শপথ গ্রহণের আগেই গত ৩০ ডিসেম্বর তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলে যান।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত