আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

কাবুলে আত্মঘাতী হামলার দায় নিল আইএস

কাবুলে আত্মঘাতী হামলার দায় নিল আইএস

আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। গতকাল বুধবার আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে এই আত্মঘাতী বোমা হামলা হয়। এতে অন্তত ৫ জন নিহত হন ও ৪০ জন আহত হয়েছেন। আইএসের এক মুখপত্র আমাক নিউজ এজেন্সি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছে, আইএসের এক সদস্য এ হামলা চালিয়েছেন। তিনি কর্মচারী ও রক্ষীদের মধ্যে গিয়ে তাঁর শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান। খবর এএফপির।

ঘটনার প্রত্যক্ষদর্শী এএফপির গাড়িচালক জামশেদ করিমি জানান, আত্মঘাতী হামলাকারীকে বিস্ফোরণ ঘটাতে দেখেছেন তিনি। হামলাকারীর হাতে একটি ব্যাগ ছিল। কাঁধে ছিল রাইফেল। তিনি তাঁর গাড়ির পাশ দিয়েই হেঁটে গেছেন। লোকজনের মধ্যে গিয়ে তিনি বোমা দিয়ে নিজেকে উড়িয়ে দেন। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, হামলায় পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

আইএসের স্থানীয় শাখা ইসলামিক স্টেট-খোরাসান (আইএসকে) নামে পরিচিত। আইএসকের দাবি, বোমা হামলায় কয়েকজন কূটনৈতিক কর্মচারীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আহমেদুল্লাহ মুত্তাকি বলেছেন, আত্মঘাতী বোমা হামলার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো বিদেশি উপস্থিত ছিলেন না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাতিসংঘ এবং পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ এ হামলার নিন্দা করেছে।

ক্ষমতায় আসার পর তালেবান পরিচালিত আফগান প্রশাসন আইএস জঙ্গিদের বিদ্রোহ মোকাবেলা করছে। বিদ্রোহীরা বিদেশিদের লক্ষ্যস্থল করছে। তারা রাশিয়া ও পাকিস্তানের দূতাবাসের পাশাপাশি চীনা ব্যবসায়ীদের ব্যবহার করা একটি হোটেলে হামলা চালিয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত