আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

নতুন ডিউক অব এডিনবরা হলেন প্রিন্স অ্যাডওয়ার্ড

নতুন ডিউক অব এডিনবরা হলেন প্রিন্স অ্যাডওয়ার্ড

রাজা তৃতীয় চার্লস তার প্রয়াত বাবা প্রিন্স ফিলিপের ‘ডিউক অব এডিনবরা’ উপাধিতে ভূষিত করেছেন ভাই অ্যাডওয়ার্ডকে।বাকিংহাম প্যালেস এক ঘোষণায় এ কথা জানিয়েছে। ফিলিপের মৃত্যুর প্রায় দুই বছর পর তার ছোট ছেলে প্রিন্স অ্যাডওয়ার্ড নতুন ডিউক অব এডিনবরা হলেন।

রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ইচ্ছাকে সম্মান জানিয়েই অ্যাডওয়ার্ডকে তার ৫৯তম জন্মদিনে এই পদবি দেওয়া হলো। আমৃত্যু তিনি এ পদে থাকবেন। খবর বিবিসির।

প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করার সময় ডিউক অব এডিনবরা পদবিটি পেয়েছিলেন। এলিজাবেথ পরে ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ হন। রানি মারা যান ২০২২ সালে। এর আগে ২০২১ সালে মারা যান প্রিন্স ফিলিপ। তিনি ৭০ বছর ধরে ডিউক অব এডিনবরা ছিলেন।

জানা যায়, প্রিন্স ফিলিপ সবসময়ই চাইতেন তার ছোট ছেলে অ্যাডওয়ার্ড এই উপাধি পাক। কিন্তু এ ব্যাপারে কেবল রাজা হিসাবে চার্লসেরই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ছিল। ব্রিটিশ রাজসিংহাসনের ১৩তম উত্তরসূরি অ্যাডওয়ার্ডের আনুষ্ঠানিকভাবে অভিষেক হওয়ার কথা রয়েছে আগামী মে মাসে। এর পরই তিনি হবেন নতুন ডিউক এবং তার স্ত্রী সোফি হবেন ডাচেস অব এডিনবরা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত