আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মালাউইতে মৃতের সংখ্যা বেড়ে ১৯০

ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মালাউইতে মৃতের সংখ্যা বেড়ে ১৯০

ছবি: এলএবাংলাটাইমস

ঘূর্ণিঝড় ফ্রেডিতে বিধ্বস্ত হয়েছে পূর্ব আফ্রিকার দেশ মালাউই। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। এছাড়া অন্তত ৫৮৪ জন আহত এবং ৩৭ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ গত মঙ্গলবার (১৪ মার্চ) জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বেঁচে যাওয়া মানুষরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবাই তাদের প্রিয়জনকে খুঁজছেন। গত সোমবার (১৩ মার্চ) দেশের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে এই ঘূর্ণিঝড়।

প্রথমে মৃতের সংখ্যা ১০০ বলা হলেও তা বেড়ে ১৯০ জনে দাঁড়িয়েছে। মালাউইয়ের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, যদিও ঝড়টি দুর্বল হয়ে পড়েছে, তবুও এটি দক্ষিণে প্রবল বৃষ্টি ও বাতাস বয়ে আনছে। যার কারণে ব্যাপক বন্যা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে।

মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কমিশনার চার্লস কালেম্বা জানান, পরিস্থিতি আরও খারাপ হয়েছে দক্ষিণ মালাউইতে। অনেক জায়গা প্লাবিত হয়েছে। অনেক সড়ক ও সেতু ধ্বংস হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ফোন নেটওয়ার্কেও সমস্যা হচ্ছে। এটা খারাপের দিকে যাচ্ছে।

এ ছাড়া খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানেও সমস্যা হচ্ছে বলে জানান তিনি। মালাউইয়ের শিক্ষা মন্ত্রণালয় গত রোববার (১২ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় ফ্রেডির ১০টি সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার স্কুলগুলো বুধবার (১৫ মার্চ) পর্যন্ত বন্ধ থাকবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত