আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ব্রাজিলে ঘূর্ণিঝড়ে ১১ জন নিহত, নিখোঁজ ২০

ব্রাজিলে ঘূর্ণিঝড়ে ১১ জন নিহত, নিখোঁজ ২০

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্রান্দে দো সুল রাজ্যে গত শুক্রবার ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। রাজ্য কর্তৃপক্ষ নিহত হওয়ার এ সংখ্যা প্রকাশ করেছে। রিও গ্রান্দে দো সুল রাজ্য সরকারের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে মুষলধারে বৃষ্টি হচ্ছে। নিখোঁজ ২০ জনের সন্ধান পেতে হেলিকপ্টার দিয়ে অভিযান চালানো হচ্ছে।

ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়া শহরগুলোর একটি কারা শহর। এ শহরটিতে আট হাজারের বেশি মানুষের বসবাস। রিও গ্রান্দে দো সুলের গভর্নর এদুয়ার্দো লেইতে দুর্গত এলাকাটি পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘কারা এলাকার পরিস্থিতি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমাদের পরিকল্পিতভাবে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করতে হবে এবং কোন মানুষদের সহযোগিতা প্রয়োজন, তা শনাক্ত করতে হবে।’ কর্তৃপক্ষ বলছে, গত শুক্রবার রাত নাগাদ পূর্বাঞ্চলীয় উপকূলের ম্যাকুয়িন পৌর এলাকায় প্রায় এক ফুট পরিমাণ বৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত শহরগুলোর অনেক বাসিন্দা তাদের নিজ নিজ এলাকার ক্রীড়াকেন্দ্রগুলোয় আশ্রয় নিয়েছে। কয়েকটি এলাকায় ভূমিধস হতে পারে উল্লেখ করে কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। রিও গ্রান্দে দো সুলের গভর্নর এদুয়ার্দো লেইতে বলেন, কর্তৃপক্ষ গত দুই দিনে ২ হাজার ৪০০ মানুষকে উদ্ধার করেছে। এদুয়ার্দো লেইতে বলেন, ‘এ মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হলো মানুষের জীবন বাঁচানো। আমরা আটকে পড়া মানুষদের উদ্ধার করছি, নিখোঁজ মানুষদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা দিচ্ছি।’ ব্রাজিলে প্রায়ই ভয়াবহ বন্যা হয়। কয়েক দশকে বিভিন্ন বন্যায় দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত