আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন সফর করবেন

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন সফর করবেন

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন সফরে সম্মত হয়েছেন।

গতকাল রোববার বেইজিংয়ে অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে কিন গ্যাংয়ের বৈঠক হয়। দুজনের মধ্যে ‘গঠনমূলক’ আলোচনার পর কিন গ্যাং ওয়াশিংটন সফরে যেতে সম্মত হন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব তথ্য জানায়। অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল দুই দিনের সফরে চীন যান। প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম কোনো শীর্ষ মার্কিন কূটনীতিক বেইজিং সফর করছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাট মিলার বলেন, চীনা পররাষ্ট্রমন্ত্রীকে (কিন গ্যাং) যুক্তরাষ্ট্র সফরের জন্য ব্লিঙ্কেন আমন্ত্রণ জানিয়েছেন। পারস্পরিক উপযুক্ত সময়ে এই সফরের সময় নির্ধারণে তাঁরা সম্মত হয়েছেন। আজ সোমবার চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইর সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেছেন ব্লিঙ্কেন। এ ছাড়া আজ চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত