আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

খান ইউনিসে ইসরায়েলি ট্যাঙ্ক

খান ইউনিসে ইসরায়েলি ট্যাঙ্ক

ইসরায়েলি ট্যাঙ্কগুলো রোববার দক্ষিণ গাজার প্রধান শহর খান ইউনিসের কেন্দ্রস্থলে পৌঁছেছে। যাত্রা পথে তুমুল ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। খবর রয়টার্সের।

 

বাসিন্দারা রয়টার্সকে বলেছেন, রাতের তীব্র লড়াইয়ের পর খান ইউনিসের মধ্য দিয়ে ট্যাঙ্কগুলো উত্তর-দক্ষিণের প্রধান সড়কে পৌঁছেছিল। পাশাপাশি পূর্ব দিকে ইসরায়েলি অগ্রযাত্রা আরও ধীর হয়েছে এবং পশ্চিম দিকের এলাকায় ভারী গোলাবর্ষণ করা হয়েছে।

বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে এই অঞ্চল। সাদা ধোঁয়ায় ছেয়ে গেছে শহরের আকাশ। অঞ্চলটিতে গাজার অন্যান্য অংশ থেকে পালিয়ে আসা হাজার হাজার বেসামরিক আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছে রয়টার্স।

রোববার সকাল হতে না হতেই সিটি-সেন্টার থানার কাছে ক্রমাগত মেশিনগান থেকে গুলি ছোঁড়ার শব্দ শোনা গেছে। গাধার গাড়িতে চড়া একটি বৃদ্ধ নারী ও একটি মেয়ে ছাড়া পুরো রাস্তা ছিল নির্জন।

গাজা শহর থেকে বাস্তুচ্যুত হওয়া ও খান ইউনিসে আশ্রয় নেওয়া চার সন্তানের একজন বাবা রয়টার্সকে বলেছেন, ‘সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলোর মধ্যে একটি কাটিয়েছি। প্রতিরোধ খুব শক্তিশালী ছিল, আমরা ঘণ্টার পর ঘণ্টা ধরে গুলির শব্দ ও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। খান ইউনিসের ট্যাঙ্কগুলো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জামাল আবদেল-নাসের স্ট্রিটে পৌঁছেছে। স্নাইপাররা ওই এলাকার ভবনে অবস্থান নিয়েছে।

সম্প্রতি যুদ্ধবিরতি বন্ধ হয়োর পরপরই খান ইউনিসে তাণ্ডব চালাতে শুরু করে ইসরায়েল। হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন করার জন্য দুই মাস ধরে চলমান অভিযান দক্ষিণ গাজার অর্ধেকের বেশি এলাকায় প্রসারিত করেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বলছে, এর ফলে ছিটমহলের ২৩ লাখ মানুষের আশ্রয় নেওয়ার কোনো জায়গাই রইল না।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত