আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

লোহিত সাগরে ফের হুথির হামলা

লোহিত সাগরে ফের হুথির হামলা

যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর একের পর এক হুঁশিয়ারি উপেক্ষা করে লোহিত সাগরে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। মার্কিন নৌ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরক বোঝাই হুথিদের একটি নৌকা গতকাল বৃহস্পতিবার বিস্ফোরিত হয়েছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। খবর রয়টার্সের।

 

হুথিদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ১২ দেশের জোট ঘোষণার পরেই সবশেষ এ হামলার ঘটনা ঘটল। জোটটি এক যৌথ বিবৃতিতে হুঁশিয়ারি বার্তা দিয়েছিল, লোহিত সাগরে হুথিরা তাদের হামলা না থামালে চরম পরিণতি ভোগ করতে হবে।

গত ১৯ নভেম্বর থেকে ইরান সমর্থিত হুথি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলেও তারাও এ হামলা অব্যাহত রাখবে বলে সতর্ক করেছে।

মধ্যপ্রাচ্যে নৌ বাহিনীর নেতৃত্বে থাকা ভাইস অ্যাডমিরাল ব্রাড কুপার বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, হুথিদের বিস্ফোরক নৌকাটি প্রায় ৮০ কিলোমিটার লোহিত সাগরে চলে যায় এবং তারপরে ঘন শিপিং লেনগুলোতে বিস্ফোরণ ঘটে।

তবে এ হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি হুথিরা।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৫৫ হাজারের বেশি। তবে এরপরেও গাজায় হামলার পরিমাণ কমায়নি ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবে।

অন্যদিকে হুথিরাও বলেছে, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে তারা তাদের আক্রমণ থামাবে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত